Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‎সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব আদমদীঘিতে ৭৫ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তি ফিরছে স্থানীয়দের যাতায়াতে!! লালমনিরহাটে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিয়ে বিতর্ক : ঋণ বিতরণে স্বজনপ্রীতি ভাঙ্গুড়ায় উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাগজে রাস্তা, বাস্তবে নেই তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক পুলিশ বোয়ালমারীতে ২০ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আদমদীঘিতে ৭৫ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তি ফিরছে স্থানীয়দের যাতায়াতে!!

  • Reporter Name
  • সময়: ১১:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়কটি এলাকার মানুষের চলাচলে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (সকাল ১০টা) উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া রেলগেট ঘুমটি থেকে গ্রাম মসজিদ পর্যন্ত প্রায় ৬৩০ মিটার সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে, রাজশাহী বিভাগের (সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই কাজটি সম্পন্ন করা হচ্ছে। প্রকল্পটি দুটি প্যাকেজে বাস্তবায়ন করছে মেসার্স ব্লু হুইল কন্সট্রাকশন এবং মেসার্স আশা মেটালস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল অবস্থার কারণে তাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  বিজ্ঞান মেলায় বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজের প্রথম স্থান অর্জন
Tag :
জনপ্রিয় নিউজ

‎সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব

আদমদীঘিতে ৭৫ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তি ফিরছে স্থানীয়দের যাতায়াতে!!

সময়: ১১:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়কটি এলাকার মানুষের চলাচলে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (সকাল ১০টা) উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া রেলগেট ঘুমটি থেকে গ্রাম মসজিদ পর্যন্ত প্রায় ৬৩০ মিটার সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে, রাজশাহী বিভাগের (সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই কাজটি সম্পন্ন করা হচ্ছে। প্রকল্পটি দুটি প্যাকেজে বাস্তবায়ন করছে মেসার্স ব্লু হুইল কন্সট্রাকশন এবং মেসার্স আশা মেটালস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল অবস্থার কারণে তাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  জব্বার স্মৃতি বলি খেলা ঘিরে সিএমপিতে নিরাপত্তা সভা