Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মাদকসেবী ও সমাজের ভণ্ড চেহারা উন্মোচন হোক ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আমার জীবনের শেষ নির্বাচন দিরাই–শাল্লাবাসীকে উপহার দিতে চাই: নাছির উদ্দীন চৌধুরী

  • Reporter Name
  • সময়: ০৮:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৫১ Time View

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি 

আমার জীবনের শেষ নির্বাচন দিরাই–শাল্লাবাসীকে উপহার দিতে চাই: নাছির উদ্দীন চৌধুরী।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দিরাই–শাল্লা থেকে এবারই আমার শেষ নির্বাচন, এ নির্বাচনের জয় আমি দিরাই শাল্লাবাসীকে উপহার দিতে চাই। হয়তো এর পর আর নির্বাচন করতে পারব না। আমার স্বপ্ন আমি দিরাই–শাল্লার মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই।

মঙ্গলবার বেলা ৩টায় পৌর সদরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের ভালোবাসায় দুইবার উপজেলা চেয়ারম্যান ও জাতীয় নেতা সুরঞ্জিত সেনকে হারিয়ে একবার এমপি নির্বাচিত হয়েছি। আজীবন হাওর এলাকার খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছি। আপনাদের ভালোবাসা থাকলে কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় আটকাতে পারবে না।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আপনারারা প্রস্তুতি নিন, নির্বাচন আমি করব ইনশাআল্লাহ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও ছাত্রদল নেতা শাহ আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, বিএনপি নেতা সেজু মিয়া, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশোক তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, আমজাদ হোসেন, রফিক মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী এবং উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের

আমার জীবনের শেষ নির্বাচন দিরাই–শাল্লাবাসীকে উপহার দিতে চাই: নাছির উদ্দীন চৌধুরী

সময়: ০৮:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি 

আমার জীবনের শেষ নির্বাচন দিরাই–শাল্লাবাসীকে উপহার দিতে চাই: নাছির উদ্দীন চৌধুরী।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দিরাই–শাল্লা থেকে এবারই আমার শেষ নির্বাচন, এ নির্বাচনের জয় আমি দিরাই শাল্লাবাসীকে উপহার দিতে চাই। হয়তো এর পর আর নির্বাচন করতে পারব না। আমার স্বপ্ন আমি দিরাই–শাল্লার মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই।

মঙ্গলবার বেলা ৩টায় পৌর সদরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের ভালোবাসায় দুইবার উপজেলা চেয়ারম্যান ও জাতীয় নেতা সুরঞ্জিত সেনকে হারিয়ে একবার এমপি নির্বাচিত হয়েছি। আজীবন হাওর এলাকার খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছি। আপনাদের ভালোবাসা থাকলে কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় আটকাতে পারবে না।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আপনারারা প্রস্তুতি নিন, নির্বাচন আমি করব ইনশাআল্লাহ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও ছাত্রদল নেতা শাহ আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, বিএনপি নেতা সেজু মিয়া, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশোক তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, আমজাদ হোসেন, রফিক মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী এবং উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ