Dhaka ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসায় হাফেজ ছাত্র-ছাত্রীদের পাগড়ি ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান

  • Reporter Name
  • সময়: ০৩:৪৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২২ Time View

ই হক তৈয়ব:

রাজধানীর কামরাঙ্গীর চরে আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসায় হাফেজ ছাত্র-ছাত্রীদের পাগড়ি প্রদান ও এওয়ার্ড প্রদান উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারি সোমবার এক বৃহৎ ইসলামি মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ ফজর থেকে রাত ১০টা পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম-ওলামা, প্রখ্যাত ক্বারী ও বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণের কথা জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করবেন মোঃ সাইদুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ক্বারী ও শায়েখ মাওলানা নাজমুল হাসান (দা. বা.)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল হাফিজ (দা. বা.) এবং প্রধান মেহমান হিসেবে বক্তব্য প্রদান করবেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সাহেব (দা. বা.)।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আলোচক ও বিশেষ অতিথি হিসেবে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন ও ইসলামি চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, দ্বীনি আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ক্বারী আব্দুর রহমান।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, কোরআনের খেদমতে আত্মনিয়োগকারী হাফেজদের সম্মাননা প্রদান এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব সমাজের সর্বস্তরে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছে আয়োজক কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসায় হাফেজ ছাত্র-ছাত্রীদের পাগড়ি ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান

সময়: ০৩:৪৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

ই হক তৈয়ব:

রাজধানীর কামরাঙ্গীর চরে আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসায় হাফেজ ছাত্র-ছাত্রীদের পাগড়ি প্রদান ও এওয়ার্ড প্রদান উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারি সোমবার এক বৃহৎ ইসলামি মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ ফজর থেকে রাত ১০টা পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম-ওলামা, প্রখ্যাত ক্বারী ও বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণের কথা জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করবেন মোঃ সাইদুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ক্বারী ও শায়েখ মাওলানা নাজমুল হাসান (দা. বা.)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল হাফিজ (দা. বা.) এবং প্রধান মেহমান হিসেবে বক্তব্য প্রদান করবেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সাহেব (দা. বা.)।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আলোচক ও বিশেষ অতিথি হিসেবে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন ও ইসলামি চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, দ্বীনি আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ক্বারী আব্দুর রহমান।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, কোরআনের খেদমতে আত্মনিয়োগকারী হাফেজদের সম্মাননা প্রদান এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব সমাজের সর্বস্তরে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছে আয়োজক কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির আহ্বান