Dhaka ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২ অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো প্রবাসী কার্ড ও রেমিট্যান্স যোদ্ধাদের ছয় দফা দাবি নিয়ে ভার্চুয়াল আলোচনা আজ সাতক্ষীরায় কানের দুলের লোভে শিশুকে অপহরণ করে হত্যা, ঘাতক মহিলাকে গণধোলাইয়ে হত্যা মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩!! চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কক্সবাজার বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

  • Reporter Name
  • সময়: ১২:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৬ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) কক্সবাজার (৩৪ বিজিবি) ও উখিয়া (৬৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে যশোরের শার্শা উপজেলার তিন যাত্রীকে আটক করা হয়। পরে তাদের পেটের ভেতর থেকে ২ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, উখিয়ার জীম্বংখালী বিওপির বিশেষ অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি পোটলা ফেলে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ওই পোটলা থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন
Tag :
জনপ্রিয় নিউজ

টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২

কক্সবাজার বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

সময়: ১২:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) কক্সবাজার (৩৪ বিজিবি) ও উখিয়া (৬৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে যশোরের শার্শা উপজেলার তিন যাত্রীকে আটক করা হয়। পরে তাদের পেটের ভেতর থেকে ২ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, উখিয়ার জীম্বংখালী বিওপির বিশেষ অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি পোটলা ফেলে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ওই পোটলা থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা