Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাউখালীতে পাহাড়ি নারী খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৭৭ Time View

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটির জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার কাউখালীতে পাহাড়ি নারী খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় রাঙামাটি রিজিয়নের আওতাধীন রাঙামাটি সদর জোনের উদ্যোগে কাউখালী উপজেলা মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে ক্যাপ্টেন সাকিব হাসান শাওন স্থানীয় ১৫ জন পাহাড়ি নারী খেলোয়াড়ের হাতে বুট (জুতা) তুলে দেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, কাউখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আরজ আলী, কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ‘কাউখালী সুইহ্লামং মারমা একাডেমি’র খেলোয়াড় ও সভাপতি সুইহ্লামং মারমা। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিমত, সেনাবাহিনীর এ উদ্যোগে পাহাড়ি কিশোরী ও তরুণীদের খেলাধুলায় আগ্রহ বাড়বে এবং বিনোদন ও সুস্থ চর্চার প্রসার ঘটবে। ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

উল্লেখ্য, তারুণ্য উৎসবের সমাপনী উপলক্ষে একই মাঠে ঘাগড়া বনাম কাউখালী যৌথ সেপাক টাকরো প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  আজ রাতে মাঠে নামছে ব্রাজিল: সুনামগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা, ফেসবুক জুড়ে তুমুল উন্মাদনা
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

কাউখালীতে পাহাড়ি নারী খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ

সময়: ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটির জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার কাউখালীতে পাহাড়ি নারী খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় রাঙামাটি রিজিয়নের আওতাধীন রাঙামাটি সদর জোনের উদ্যোগে কাউখালী উপজেলা মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে ক্যাপ্টেন সাকিব হাসান শাওন স্থানীয় ১৫ জন পাহাড়ি নারী খেলোয়াড়ের হাতে বুট (জুতা) তুলে দেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, কাউখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আরজ আলী, কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ‘কাউখালী সুইহ্লামং মারমা একাডেমি’র খেলোয়াড় ও সভাপতি সুইহ্লামং মারমা। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিমত, সেনাবাহিনীর এ উদ্যোগে পাহাড়ি কিশোরী ও তরুণীদের খেলাধুলায় আগ্রহ বাড়বে এবং বিনোদন ও সুস্থ চর্চার প্রসার ঘটবে। ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

উল্লেখ্য, তারুণ্য উৎসবের সমাপনী উপলক্ষে একই মাঠে ঘাগড়া বনাম কাউখালী যৌথ সেপাক টাকরো প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা