
কালিগঞ্জে ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম,
কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ২জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে উক্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়। অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল সহ দুইজন আটক হয়। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কালিগঞ্জ থানাধীন খানজিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। এতে অংশ নেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব-৬) সাতক্ষীরার সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে
যৌথ বাহিনীর এ অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসা/মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন— কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খানজিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ইমরান হোসেন (৩০) এবং একই উপজেলার পশ্চিম সেয়ারা গ্রামের মৃত আলীর আকবরের ছেলে কালাম হোসেন (৩৩)।আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল জোরদার এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে আটককৃত ওই দুইজনকে মাদক মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২
Reporter Name 

























