
মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের অংশ গ্রহনে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়।
বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বে শ্রমিকদের অধিকার স্বীকৃত। মেহনতি মানুষ তাঁদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও পেশাজীবী বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 



















