Dhaka ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে, খেলাধুলা ও সঠিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা!”

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশায় অবস্থিত কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। বিদ্যালয়ের মাঠে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না।

অভিযোগ রয়েছে, মাঠে মাটি ভরাট না করার কারণে সামান্য বৃষ্টি হলেই মাঠজুড়ে পানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা তো দূরের কথা, অনেক সময় মাঠ ব্যবহারও সম্ভব হয় না। পরিস্থিতি এতটাই খারাপ যে বর্ষাকালে এলাকার কিছু মানুষ মাঠে জাল ফেলে মাছও ধরে থাকে। এতে বিদ্যালয়ের পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের মানসিক বিকাশেও বিরূপ প্রভাব পড়ছে।

স্থানীয়রা জানান, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জানানো হলেও এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার অভিযোগ করার পরও কর্তৃপক্ষের নীরবতা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীর প্রশ্ন, বারবার মৌখিকভাবে জানিয়েও কেন শিশুদের একমাত্র খেলার মাঠ ঠিক করার জন্য তৎপরতা দেখা যাচ্ছে না?

এলাকার সচেতন মহল মনে করছে, দ্রুত মাঠ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে ভবিষ্যত প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হবে। তাই অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা৷

আরও পড়ুনঃ  নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

“কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে, খেলাধুলা ও সঠিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা!”

সময়: ০৩:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশায় অবস্থিত কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। বিদ্যালয়ের মাঠে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না।

অভিযোগ রয়েছে, মাঠে মাটি ভরাট না করার কারণে সামান্য বৃষ্টি হলেই মাঠজুড়ে পানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা তো দূরের কথা, অনেক সময় মাঠ ব্যবহারও সম্ভব হয় না। পরিস্থিতি এতটাই খারাপ যে বর্ষাকালে এলাকার কিছু মানুষ মাঠে জাল ফেলে মাছও ধরে থাকে। এতে বিদ্যালয়ের পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের মানসিক বিকাশেও বিরূপ প্রভাব পড়ছে।

স্থানীয়রা জানান, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জানানো হলেও এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার অভিযোগ করার পরও কর্তৃপক্ষের নীরবতা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীর প্রশ্ন, বারবার মৌখিকভাবে জানিয়েও কেন শিশুদের একমাত্র খেলার মাঠ ঠিক করার জন্য তৎপরতা দেখা যাচ্ছে না?

এলাকার সচেতন মহল মনে করছে, দ্রুত মাঠ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে ভবিষ্যত প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হবে। তাই অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা৷

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু