
মোঃ জোনায়েদ হোসেন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ–হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সমর্থনে রথখলায় অনুষ্ঠিত হয়েছে বিশাল গণসংযোগ, মিছিল ও দোয়া মাহফিল। সোমবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হওয়া এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে রথখলা ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
রথখলা থেকে শুরু হওয়া বর্ণাঢ্য মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষকদলের নেতাকর্মীদের স্লোগানে পুরো শহর প্রকম্পিত হয়ে ওঠে। দীর্ঘদিন পর এমন স্রোতস্বিনী জনসমাগম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।
এদিনের কর্মসূচিতে অংশ নেন বিএনপির প্রবীণ নেতা নিজাম উদ্দিন খান নয়ন, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী।
এ ছাড়া সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, দেলোয়ার হোসেন দিলু, সাবেক সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. খাইরুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক (ছাত্রদল) মাহবুব হাসান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়ছার, জেলা যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদসহ আরও অনেকে অংশ নেন।
শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া, সদর থানা সহ-সভাপতি মো. লিটন মিয়া, মো. আল আমিন, মো. শাহবুদ্দিন, মো. শাহিন এবং পুমদি ইউনিয়ন শ্রমিক দলের কর্মী মো. এনামুল হক ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা পর্বে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Reporter Name 






















