Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সফিউল্লাহর পদত্যাগ

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. সফিউল্লাহ পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এক লিখিত পদত্যাগপত্রে সফিউল্লাহ জানান, “আমি সংগঠনের শুরু থেকেই কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই দীর্ঘ পথচলায় কখনো ব্যক্তিস্বার্থ, লোভ বা অনৈতিক কোনো লাভের চিন্তা মাথায় আসতে দিইনি। আদর্শ, সততা ও শহিদদের রক্তের প্রতি দায়বদ্ধতাই ছিল আমার একমাত্র চালিকা শক্তি।”

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে আজ আন্দোলনের ভেতরে কিছু অপসংস্কৃতি ও অনৈতিক কর্মকাণ্ড জন্ম নিচ্ছে, যা আমাদের রক্তঝরা সংগ্রাম ও ত্যাগকে উপহাস করছে। যেখানে আত্মত্যাগের জায়গায় স্বার্থপরতা, আর চেতনার জায়গায় ব্যক্তিকেন্দ্রিকতা স্থান নিচ্ছে— সেখানে বিবেকবান একজন মানুষের নীরব থাকা মানে অপরাধে অংশীদার হওয়া। আমি সেই অপরাধে শরিক হতে পারি না।”

পদত্যাগের ঘোষণায় তিনি উল্লেখ করেন, “গভীর বেদনা কিন্তু পরিষ্কার চেতনা থেকে আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা জেলা কমিটির নির্বাহী সদস্য ও যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করছি। তবে আমি কোনোভাবে পরাজিত নই— কারণ আমি পদ হারালেও আদর্শ হারাইনি। আমি পদ ছাড়ছি, কিন্তু প্রতিজ্ঞা ছাড়ছি না।”

শেষে সফিউল্লাহ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহিদদের আত্মত্যাগ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নই আমার আজীবনের প্রেরণা থাকবে। আমি বিশ্বাস করি, সত্য একদিন নিজের আলোয় উদ্ভাসিত হবেই, আর আমি সেই আলোর পথে থাকব, যতই একা হতে হোক না কেন, ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
Tag :
জনপ্রিয় নিউজ

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সফিউল্লাহর পদত্যাগ

সময়: ১১:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. সফিউল্লাহ পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এক লিখিত পদত্যাগপত্রে সফিউল্লাহ জানান, “আমি সংগঠনের শুরু থেকেই কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই দীর্ঘ পথচলায় কখনো ব্যক্তিস্বার্থ, লোভ বা অনৈতিক কোনো লাভের চিন্তা মাথায় আসতে দিইনি। আদর্শ, সততা ও শহিদদের রক্তের প্রতি দায়বদ্ধতাই ছিল আমার একমাত্র চালিকা শক্তি।”

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে আজ আন্দোলনের ভেতরে কিছু অপসংস্কৃতি ও অনৈতিক কর্মকাণ্ড জন্ম নিচ্ছে, যা আমাদের রক্তঝরা সংগ্রাম ও ত্যাগকে উপহাস করছে। যেখানে আত্মত্যাগের জায়গায় স্বার্থপরতা, আর চেতনার জায়গায় ব্যক্তিকেন্দ্রিকতা স্থান নিচ্ছে— সেখানে বিবেকবান একজন মানুষের নীরব থাকা মানে অপরাধে অংশীদার হওয়া। আমি সেই অপরাধে শরিক হতে পারি না।”

পদত্যাগের ঘোষণায় তিনি উল্লেখ করেন, “গভীর বেদনা কিন্তু পরিষ্কার চেতনা থেকে আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা জেলা কমিটির নির্বাহী সদস্য ও যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করছি। তবে আমি কোনোভাবে পরাজিত নই— কারণ আমি পদ হারালেও আদর্শ হারাইনি। আমি পদ ছাড়ছি, কিন্তু প্রতিজ্ঞা ছাড়ছি না।”

শেষে সফিউল্লাহ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহিদদের আত্মত্যাগ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নই আমার আজীবনের প্রেরণা থাকবে। আমি বিশ্বাস করি, সত্য একদিন নিজের আলোয় উদ্ভাসিত হবেই, আর আমি সেই আলোর পথে থাকব, যতই একা হতে হোক না কেন, ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত