Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলাদেশের আসন্ন নির্বাচনে এআই(Ai) ড্রোন ব্যবহার করুন তেতুলিয়ায় বুড়াবুড়িতে সারজিস আলমের পথসভায় ৫ হাজার টাকা জরিমানা কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, নবীনগরে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায়, দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গন থেকে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার বিশাল মিছিল অনুষ্ঠিত ক্ষমতায় না এসেই দমন, তাই আগাম বয়কটের আহ্বান: সারজিস আলম জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: ডা. শফিকুর রহমান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ক্ষমতায় না এসেই দমন, তাই আগাম বয়কটের আহ্বান: সারজিস আলম

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি ,খাদেমুল ইসলাম:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র ৬ দিন বাকি। এরই মধ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা। তৃণমূলে গিয়ে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, শুনছেন মানুষের সুখ-দুঃখের কথা।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন সারজিস আলম।

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৬তম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি বলেন, ‘শান্তিতে থাকার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না।

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘গত দেড় বছরে একটা দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের বিরুদ্ধে গিয়ে অপকর্মগুলো করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা। আমরা কি এরকম দু-চারজন চাঁদাবাজকে ভয় পাব? ভয় পাবার কোনো সময় নেই।’

তিনি আরও বলেন, ‘যে নেতারা গত দেড় বছরে মানুষের সাথে জুলুম ও মামলা-বাণিজ্য করেছে, তারা আমাদের নেতা হতে পারে না। যারা ক্ষমতায় না আসতেই মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, তারা ক্ষমতায় আসলে মানুষকে মানুষ মনে করবে না।’ আগামীতে এ সকল মানুষকে বয়কট করার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

বাংলাদেশের আসন্ন নির্বাচনে এআই(Ai) ড্রোন ব্যবহার করুন

ক্ষমতায় না এসেই দমন, তাই আগাম বয়কটের আহ্বান: সারজিস আলম

Update Time : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬