Dhaka ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“গফরগাঁওয়ে শিশু কন্যাকে হত্যা করে মায়ের আত্মহত্যা, স্বামী আটক”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আড়াই বছরের কন্যাশিশুকে হত্যা করে আত্মহত্যা করেছেন মর্জিনা বেগম (২৩)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) এ ঘটনায় পাগলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মর্জিনা বেগম প্রবাস ফেরত শাহীনের স্ত্রী। শাহীন সৌদি আরব প্রবাসী ছিলেন এবং প্রায় আড়াই মাস আগে স্ত্রীর মানসিক চিকিৎসার জন্য দেশে ফেরেন। মর্জিনা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ঘরের দরজা বন্ধ করে প্রথমে কন্যাশিশু ময়না (২) কে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন মর্জিনা। পরে একই দড়ি ব্যবহার করে নিজেও আত্মহত্যা করেন।

ঘটনার সময় শাহীন বাইরে ছিলেন। তিনি ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের কক্ষের সিলিং উঠে ভেতরে তাকিয়ে মর্মান্তিক দৃশ্য দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী বাচ্চু মিয়া বলেন, “শাহীন ও মর্জিনার দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না। তবে মর্জিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝে মাঝে নিজের চুল টানাটানি করতেন।”

পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, “মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  'লা পুলগা' থেকে 'দ্য গোট'
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

“গফরগাঁওয়ে শিশু কন্যাকে হত্যা করে মায়ের আত্মহত্যা, স্বামী আটক”

সময়: ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আড়াই বছরের কন্যাশিশুকে হত্যা করে আত্মহত্যা করেছেন মর্জিনা বেগম (২৩)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) এ ঘটনায় পাগলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মর্জিনা বেগম প্রবাস ফেরত শাহীনের স্ত্রী। শাহীন সৌদি আরব প্রবাসী ছিলেন এবং প্রায় আড়াই মাস আগে স্ত্রীর মানসিক চিকিৎসার জন্য দেশে ফেরেন। মর্জিনা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ঘরের দরজা বন্ধ করে প্রথমে কন্যাশিশু ময়না (২) কে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন মর্জিনা। পরে একই দড়ি ব্যবহার করে নিজেও আত্মহত্যা করেন।

ঘটনার সময় শাহীন বাইরে ছিলেন। তিনি ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের কক্ষের সিলিং উঠে ভেতরে তাকিয়ে মর্মান্তিক দৃশ্য দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী বাচ্চু মিয়া বলেন, “শাহীন ও মর্জিনার দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না। তবে মর্জিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝে মাঝে নিজের চুল টানাটানি করতেন।”

পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, “মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত