Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জেলাভিত্তিক কিডনি ও ক্যানসার চিকিৎসা সম্প্রসারণে সরকারের পরিকল্পনা

  • Reporter Name
  • সময়: ০৮:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১১ Time View

দেশজুড়ে কিডনি ও ক্যানসার রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি জেলায় এসব রোগের চিকিৎসা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

বুধবার (২৪ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস আয়োজিত যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক ‘এসআরএইচআর ইন ঢাকা’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় স্বাস্থ্যখাতকে একটি চ্যালেঞ্জপূর্ণ ও দুর্বল অবস্থায় পেয়েছিল। এ খাতের সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনের লক্ষ্যে এবার ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ এবং ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নারীদের স্বাস্থ্যসেবাকে আরও বিশেষায়িত ও গবেষণানির্ভর করতে দুটি উইমেন হেলথ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও জানান, পাঁচ বছর মেয়াদি ‘এসআরএইচআর ইন ঢাকা’ প্রকল্পের আওতায় রাজধানীর ৬ লাখ ৫৫ হাজার ৮৪৩ জন নাগরিক যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেছেন।

চলমান সংস্কার কার্যক্রম দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

জেলাভিত্তিক কিডনি ও ক্যানসার চিকিৎসা সম্প্রসারণে সরকারের পরিকল্পনা

সময়: ০৮:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬