Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি চাল না পেয়ে গলাচিপায় জেলেদের মানববন্ধন প্রশাসনের দুর্বল উদ্যোগে চরম ভোগান্তিতে মণিরামপুর, যানজটে অতিষ্ঠ উপজেলা সদর ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন

  • Reporter Name
  • সময়: ১০:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৯ Time View

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) :

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরীফপুর গ্রামে দেড় বছর বয়সী শিশুসন্তানসহ এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঝিকরগাছা থানা পুলিশ শরীফপুর গ্রামের একটি বাড়ি থেকে রেবেকা খাতুন (২৬) ও তার দেড় বছর বয়সী ছেলে সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করে। রেবেকা ওই গ্রামের জনি মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, মা ও শিশুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রেবেকা খাতুন দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। ঘটনার সময় তাদের বড় মেয়ে জুঁই খাতুন (১০) বিদ্যালয়ে থাকায় সে অক্ষত রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, রেবেকার মৃত্যুর পেছনে রহস্য রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অন্যদিকে প্রতিবেশীদের একটি অংশের ধারণা, পারিবারিক কলহ ও মানসিক চাপে তিনি চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জনি মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।” মা ও শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শরীফপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

আরও পড়ুনঃ  নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ

ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন

সময়: ১০:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) :

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরীফপুর গ্রামে দেড় বছর বয়সী শিশুসন্তানসহ এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঝিকরগাছা থানা পুলিশ শরীফপুর গ্রামের একটি বাড়ি থেকে রেবেকা খাতুন (২৬) ও তার দেড় বছর বয়সী ছেলে সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করে। রেবেকা ওই গ্রামের জনি মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, মা ও শিশুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রেবেকা খাতুন দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। ঘটনার সময় তাদের বড় মেয়ে জুঁই খাতুন (১০) বিদ্যালয়ে থাকায় সে অক্ষত রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, রেবেকার মৃত্যুর পেছনে রহস্য রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অন্যদিকে প্রতিবেশীদের একটি অংশের ধারণা, পারিবারিক কলহ ও মানসিক চাপে তিনি চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জনি মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।” মা ও শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শরীফপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

আরও পড়ুনঃ  ডিমলার ঝুনাগাছ চাপানীতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু