Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদক কারবারিদের আতঙ্কে মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসেও সেবা সহজীকরণে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ — সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি গৌরীপুরে অপকর্মের অভিযোগে আলোচনায় মতিউর রহমান আপোষ-মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ডিএসবি সদস্য ক্লোজড মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ “স্লিপ আছে, চাল নেই” — ক্ষোভে ফুঁসছেন উপকারভোগীরা

  • Reporter Name
  • সময়: ১১:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১০ Time View

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অনেক উপকারভোগীর হাতে সরকারি স্লিপ থাকলেও তারা নির্ধারিত স্থানে গিয়ে চাল পাচ্ছেন না। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়। তবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কয়েকজন ইউপি সদস্য ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজকুমার, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ডন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের কিছু গ্রাম পুলিশ সদস্য এই অনিয়মের সঙ্গে জড়িত।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রকৃত অসহায় মানুষদের স্লিপ না দিয়ে অনেক ক্ষেত্রে চাল আত্মসাৎ করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে উপকারভোগীদের নামে স্লিপ ইস্যু হলেও সেই চাল তারা পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন,
“আমাদের হাতে স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু চাল নিতে গেলে বলা হচ্ছে চাল শেষ হয়ে গেছে। পরে আসতে বলা হচ্ছে। অথচ আমরা জানতে পেরেছি, অনেক চাল বস্তায় করে সরিয়ে নেওয়া হয়েছে।”

অভিযোগ রয়েছে, ট্যাগ অফিসার ১১০ বস্তা চাল জব্দ করলে কয়েকজন ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় তারা ট্যাগ অফিসার ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এছাড়া গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী রুহুল আমিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও আইয়ুব আলী তাদের ওপর চড়াও হন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প নিয়ে যুব ট্রেড ইউনিয়ন নেতাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ১ নম্বর পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারের দরিদ্রবান্ধব এই সহায়তা কর্মসূচি যদি স্বচ্ছভাবে বাস্তবায়ন না হয়, তাহলে প্রকৃত অসহায় মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে প্রকৃত উপকারভোগীদের মাঝে দ্রুত ও সুষ্ঠুভাবে ভিজিএফ চাল বিতরণের আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ “স্লিপ আছে, চাল নেই” — ক্ষোভে ফুঁসছেন উপকারভোগীরা

সময়: ১১:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অনেক উপকারভোগীর হাতে সরকারি স্লিপ থাকলেও তারা নির্ধারিত স্থানে গিয়ে চাল পাচ্ছেন না। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়। তবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কয়েকজন ইউপি সদস্য ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজকুমার, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ডন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের কিছু গ্রাম পুলিশ সদস্য এই অনিয়মের সঙ্গে জড়িত।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রকৃত অসহায় মানুষদের স্লিপ না দিয়ে অনেক ক্ষেত্রে চাল আত্মসাৎ করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে উপকারভোগীদের নামে স্লিপ ইস্যু হলেও সেই চাল তারা পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন,
“আমাদের হাতে স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু চাল নিতে গেলে বলা হচ্ছে চাল শেষ হয়ে গেছে। পরে আসতে বলা হচ্ছে। অথচ আমরা জানতে পেরেছি, অনেক চাল বস্তায় করে সরিয়ে নেওয়া হয়েছে।”

অভিযোগ রয়েছে, ট্যাগ অফিসার ১১০ বস্তা চাল জব্দ করলে কয়েকজন ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় তারা ট্যাগ অফিসার ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এছাড়া গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী রুহুল আমিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও আইয়ুব আলী তাদের ওপর চড়াও হন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত