Dhaka ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড বিতরণ শুরু

  • Reporter Name
  • সময়: ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩৪ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী জেলা প্রশাসন ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করেছে। এর অংশ হিসেবে ডিমলা উপজেলায় শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম।
ইতোমধ্যে উপজেলার ১০টি ইউনিয়নের নিবন্ধিত ও বৈধ ২ হাজার ৫০০ জন মোটরসাইকেল চালক এবং প্রায় ৩ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকদের তালিকাভুক্ত করা হয়।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ আনুষ্ঠানিক ভাবে কার্ড বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। শুধুমাত্র উপজেলার স্থায়ী বাসিন্দা এবং এখানে কর্মরত সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা আবেদন করার সুযোগ রয়েছে।
ফুয়েল কার্ডধারীরা জেলার যেকোনো ফিলিং স্টেশন থেকে নির্ধারিত মাসিক পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। এতে তেলের সরবরাহ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে বলে মনে করছে প্রশাসন।

আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ২ হাজার ৫০০ বৈধ মোটরসাইকেল চালককে তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক কৃষকদেরও এই সুবিধার আওতায় আনা হয়েছে।

আগামী (২৩ এপ্রিল) থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন ভবিষ্যতে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে আরও ফুয়েল কার্ড ইস্যু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে উপজেলায় জ্বালানি ব্যবস্থাপনায় একটি কার্যকর ও টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  তারেক রহমানের যশোর আগমন ঘিরে মণিরামপুর শ্যামকুড় ইউনিয়নে বিএনপির যৌথ প্রস্তুতি সভা
Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

ডিমলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড বিতরণ শুরু

সময়: ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী জেলা প্রশাসন ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করেছে। এর অংশ হিসেবে ডিমলা উপজেলায় শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম।
ইতোমধ্যে উপজেলার ১০টি ইউনিয়নের নিবন্ধিত ও বৈধ ২ হাজার ৫০০ জন মোটরসাইকেল চালক এবং প্রায় ৩ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকদের তালিকাভুক্ত করা হয়।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ আনুষ্ঠানিক ভাবে কার্ড বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। শুধুমাত্র উপজেলার স্থায়ী বাসিন্দা এবং এখানে কর্মরত সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা আবেদন করার সুযোগ রয়েছে।
ফুয়েল কার্ডধারীরা জেলার যেকোনো ফিলিং স্টেশন থেকে নির্ধারিত মাসিক পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। এতে তেলের সরবরাহ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে বলে মনে করছে প্রশাসন।

আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ২ হাজার ৫০০ বৈধ মোটরসাইকেল চালককে তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক কৃষকদেরও এই সুবিধার আওতায় আনা হয়েছে।

আগামী (২৩ এপ্রিল) থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন ভবিষ্যতে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে আরও ফুয়েল কার্ড ইস্যু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে উপজেলায় জ্বালানি ব্যবস্থাপনায় একটি কার্যকর ও টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলাদল নেত্রীর হয়ে 'প্রক্সি' দিতে গিয়ে এক ক লে জ ছাত্রী আ ট ক