Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উল্লাপাড়া উপজেলা ২নং বাঙ্গালা ইউনিয়ন১নং ওয়ার্ড এর যুব বিভাগ, যুব জামাত এর কমিটি দেওয়া হলো রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায় ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দৌলতপুরে বাউলশিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

  • Reporter Name
  • সময়: ১২:৫১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৪২ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং দরবারপ্রধান আব্দুর রহমান ওরফে শামীম রেজাকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই ঘটনার রেশ ধরে নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাউল শিল্পী দৌলতপুরের হোসেনাবাদ শফি মন্ডলের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার বাড়িতে পুলিশ মোতায়ন করা হয়।

উল্লেখ্য, ‘গত শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় অবস্থিত আব্দুর রহমান ওরফে শামীমের দরবারে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শামীম কোরআন অবমাননামূলক বক্তব্য দিয়েছেন-এমন অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা দরবারে অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলায় শামীম রেজা নিহত হন এবং তার কয়েকজন অনুসারী আহত হন। এই হামলার ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলার সূত্রপাত হওয়া সেই ভাইরাল ভিডিওটিতে বাউল শিল্পী শফি মন্ডলের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওতে তাকে শামীমের ওই দরবারে গান-বাজনা করতেও দেখা গেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দৌলতপুর থানা পুলিশ শিল্পীর বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে’।

শফি মন্ডলের জামাই মুকুলুর রহমান জানান, আমার শ্বশুর (শফি মন্ডল) পেশাগত কারণে ঢাকায় থাকেন। বাড়িতে কেউ তেমন থাকেন না। শশুরের বাড়ির পাশাপাশি আমার বাড়ি হওয়ায় আমিই বাড়িটি দেখভাল করি। ১১ এপ্রিল (শনিবার) সন্ধ্যার পর হঠাৎ করে আমরা দেখছি বাড়ির সামনে কয়েকজন পুলিশ বসে আছে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ এসেছে বলে জানতে পেরেছি।

বাউল শিল্পী শফি মন্ডল জানান, তিনি এক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন। গ্রামে কী ঘটছে বা এলাকায় কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে অবগত নই। পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ মোতায়ন করা হয়েছে। কেন পুলিশ মতায়ন করা হয়েছে সে বিষয়টি আমার জানা নেই।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান

তিনি আরও জানান, আমি একজন সাধক ও লালন দর্শনের অনুসারী। গানের প্রয়োজনে বিভিন্ন স্থানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। একই গ্রামে বাড়ি হওয়ায় প্রায় দেড় বছর আগে ওই দরবারে যাওয়ার বিষয়টি ছিল শুধুমাত্র পেশাগত বা সংগীতের কারণে। আদর্শগতভাবে তার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও তার বাড়িতে হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

উল্লাপাড়া উপজেলা ২নং বাঙ্গালা ইউনিয়ন১নং ওয়ার্ড এর যুব বিভাগ, যুব জামাত এর কমিটি দেওয়া হলো

দৌলতপুরে বাউলশিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

সময়: ১২:৫১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং দরবারপ্রধান আব্দুর রহমান ওরফে শামীম রেজাকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই ঘটনার রেশ ধরে নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাউল শিল্পী দৌলতপুরের হোসেনাবাদ শফি মন্ডলের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার বাড়িতে পুলিশ মোতায়ন করা হয়।

উল্লেখ্য, ‘গত শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় অবস্থিত আব্দুর রহমান ওরফে শামীমের দরবারে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শামীম কোরআন অবমাননামূলক বক্তব্য দিয়েছেন-এমন অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা দরবারে অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলায় শামীম রেজা নিহত হন এবং তার কয়েকজন অনুসারী আহত হন। এই হামলার ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলার সূত্রপাত হওয়া সেই ভাইরাল ভিডিওটিতে বাউল শিল্পী শফি মন্ডলের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওতে তাকে শামীমের ওই দরবারে গান-বাজনা করতেও দেখা গেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দৌলতপুর থানা পুলিশ শিল্পীর বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে’।

শফি মন্ডলের জামাই মুকুলুর রহমান জানান, আমার শ্বশুর (শফি মন্ডল) পেশাগত কারণে ঢাকায় থাকেন। বাড়িতে কেউ তেমন থাকেন না। শশুরের বাড়ির পাশাপাশি আমার বাড়ি হওয়ায় আমিই বাড়িটি দেখভাল করি। ১১ এপ্রিল (শনিবার) সন্ধ্যার পর হঠাৎ করে আমরা দেখছি বাড়ির সামনে কয়েকজন পুলিশ বসে আছে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ এসেছে বলে জানতে পেরেছি।

বাউল শিল্পী শফি মন্ডল জানান, তিনি এক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন। গ্রামে কী ঘটছে বা এলাকায় কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে অবগত নই। পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ মোতায়ন করা হয়েছে। কেন পুলিশ মতায়ন করা হয়েছে সে বিষয়টি আমার জানা নেই।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন - এমপি মনজুরুল ইসলাম.