Dhaka ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার দর্শনীয় স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য আটক ডিমলায় ত্রৈমাসিক রোকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত মমিনুল মউজদীন স্মৃতি ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত “নিষেধাজ্ঞা অমান্য করে” লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, হুমকির মুখে বৈদ্যুতিক কুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ ঝিনাইদহে রাতের আঁধারে মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা, পানি-কাদায় ধান কাটলে মজুরি ১৪০০ টাকা নবীগঞ্জের আউশকান্দি থেকে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদককারবারী র‍্যাবের হাতে গ্রেফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ০১:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩৩ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার। নড়াইলে চকলেটের প্রলোভনে নড়াইলে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন হয়রানি, ইমাম গ্রেফতার নড়াইল সদর উপজেলায় মক্তব পড়ুয়া এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মসজিদের ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিলকে (৫৭) গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল জানান, শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার বিছালী ইউনিয়নের চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বে (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মো. আমিনুল ইসলাম ওরফে জামিল উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।মামলার বিবরণ ও পুলিশ জানায়, সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইমামতি করেন আমিনুল ইসলাম। নামাজ শেষে রাতে মসজিদে থাকেন তিনি। প্রতিদিন ভোর বেলা ফজরের নামাজের পরে এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়ান তিনি। বাদীর মেয়ে ও স্থানীয় আরও দুই মেয়ে প্রতিদিন সকালে সেখানে মক্তবে আরবি পড়তে যায়। মক্তবে আরবি পড়তে যাওয়া মেয়েদের মাঝে মধ্যে শরীরে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন আমিনুল। গত ৫ মে বাদীর শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেন এবং যৌন নিপীড়ন করেন। বৃহস্পতিবার (৭) মে শিশুটি বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানায় শিশুরা। পরে স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে, আমিনুল দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। পরে শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।

আরও পড়ুনঃ  শাহমাহমুদপুরে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী রুবেল বেপারী আটক

নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, মক্তবে আরবি পড়ানো শেষে শিশুদের তিনি যৌন হয়রানি করেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুর বাবার করা মামলায় আমিনুলকে গ্রেফতার করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল।

Tag :
জনপ্রিয় নিউজ

নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

সময়: ০১:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার। নড়াইলে চকলেটের প্রলোভনে নড়াইলে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন হয়রানি, ইমাম গ্রেফতার নড়াইল সদর উপজেলায় মক্তব পড়ুয়া এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মসজিদের ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিলকে (৫৭) গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল জানান, শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার বিছালী ইউনিয়নের চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বে (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মো. আমিনুল ইসলাম ওরফে জামিল উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।মামলার বিবরণ ও পুলিশ জানায়, সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইমামতি করেন আমিনুল ইসলাম। নামাজ শেষে রাতে মসজিদে থাকেন তিনি। প্রতিদিন ভোর বেলা ফজরের নামাজের পরে এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়ান তিনি। বাদীর মেয়ে ও স্থানীয় আরও দুই মেয়ে প্রতিদিন সকালে সেখানে মক্তবে আরবি পড়তে যায়। মক্তবে আরবি পড়তে যাওয়া মেয়েদের মাঝে মধ্যে শরীরে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন আমিনুল। গত ৫ মে বাদীর শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেন এবং যৌন নিপীড়ন করেন। বৃহস্পতিবার (৭) মে শিশুটি বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানায় শিশুরা। পরে স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে, আমিনুল দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। পরে শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে আলোচনা সভা