Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায় ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরে ৩ সাংবাদিককে ভূমি অফিসে রেখে তালা, ১ ঘন্টা পর উদ্বার

  • Reporter Name
  • সময়: ১১:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৩ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহ কালে বাংলা টিভি’র নবীনগর প্রতিনিধি সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রীন টিভির নবীনগর প্রতিনিধি সাংবাদিক মমিনুল হক রুবেল ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নবীনগর প্রতিনিধি সাংবাদিক এসএম অলিউল্লাহসহ সেবা গ্রহীতাদের অফিসে রেখে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী ভূমি কর্মকর্তা শামসুদ্দোহার বিরুদ্ধে। পরে প্রায় ১ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে তাদেরকে উদ্বার করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলমাস মিয়া নামে একজন ব্যবসায়ীর কাছে খারিজের জন্য ৪০ হাজার টাকা চাঁদা দাবির খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে গেলে তাদেরকে অফিসে আটকে রেখে বাইরে গিয়ে ভিডিও করতে থাকেন সহকারি ভূমি কর্মকর্তা শামসুদোহা।

ভুক্তভোগী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ জানান, নবীনগর বাজারের আলমাস মিয়া নামের একজন ব্যবসায়ী সহকারী ভূমি কর্মকর্তা শামসুদোহার কাছে জমির খারিজ করতে গেলে তিনি ৪০ হাজার টাকা নাকি ঘুষ চান। এ খবর শুনে আমরা ৩ জন সাংবাদিক ঘটনার সত্যতা জানতে গেলে অফিসের লোকজন প্রথমে আমাদের ১ জনের মোবাইল কেড়ে নেয়। পরে অফিসের ভেতর আমাদেরকে তালা দিয়ে ওরা চলে যান। ফলে ভেতরে আমরা প্রায় ১ ঘন্টা আটক থাকার পর বের হই।

অভিযুক্ত সহকারি ভূমি কর্মকর্তা শামসুদ্দোহার সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, তারা অফিসে গন্ডগোল করলে, অফিসে গুরুত্বপূর্ণ কাগজ-পত্র থাকায় আমি তাদেরকে বাইরে আসতে বলি। পরে আমি নিজেই বাইরে চলে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সাথে মোবাইলে কথা বলে জানা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি শোনার সাথে সাথে আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আপনাদের জানানো হবে।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় দুই আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আফজাল হোসেন গ্রেপ্তার

এ ঘটনায় নবীনগর উপজেলার সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায়

নবীনগরে ৩ সাংবাদিককে ভূমি অফিসে রেখে তালা, ১ ঘন্টা পর উদ্বার

সময়: ১১:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহ কালে বাংলা টিভি’র নবীনগর প্রতিনিধি সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রীন টিভির নবীনগর প্রতিনিধি সাংবাদিক মমিনুল হক রুবেল ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নবীনগর প্রতিনিধি সাংবাদিক এসএম অলিউল্লাহসহ সেবা গ্রহীতাদের অফিসে রেখে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী ভূমি কর্মকর্তা শামসুদ্দোহার বিরুদ্ধে। পরে প্রায় ১ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে তাদেরকে উদ্বার করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলমাস মিয়া নামে একজন ব্যবসায়ীর কাছে খারিজের জন্য ৪০ হাজার টাকা চাঁদা দাবির খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে গেলে তাদেরকে অফিসে আটকে রেখে বাইরে গিয়ে ভিডিও করতে থাকেন সহকারি ভূমি কর্মকর্তা শামসুদোহা।

ভুক্তভোগী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ জানান, নবীনগর বাজারের আলমাস মিয়া নামের একজন ব্যবসায়ী সহকারী ভূমি কর্মকর্তা শামসুদোহার কাছে জমির খারিজ করতে গেলে তিনি ৪০ হাজার টাকা নাকি ঘুষ চান। এ খবর শুনে আমরা ৩ জন সাংবাদিক ঘটনার সত্যতা জানতে গেলে অফিসের লোকজন প্রথমে আমাদের ১ জনের মোবাইল কেড়ে নেয়। পরে অফিসের ভেতর আমাদেরকে তালা দিয়ে ওরা চলে যান। ফলে ভেতরে আমরা প্রায় ১ ঘন্টা আটক থাকার পর বের হই।

অভিযুক্ত সহকারি ভূমি কর্মকর্তা শামসুদ্দোহার সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, তারা অফিসে গন্ডগোল করলে, অফিসে গুরুত্বপূর্ণ কাগজ-পত্র থাকায় আমি তাদেরকে বাইরে আসতে বলি। পরে আমি নিজেই বাইরে চলে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সাথে মোবাইলে কথা বলে জানা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি শোনার সাথে সাথে আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আপনাদের জানানো হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও নগদ অর্থসহ দুই ব্যবসায়ী আটক