Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কতৃক দুই ভাতিজাকে কুপিয়ে হত্যা

আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচা ও চাচাতো ভাইয়েরা। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। অদ্য ১ ইং নভেম্বর ২০২৫ ইং শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) নিহতের পরিবারের সদস্যরা জানায়,ফোরা মিয়া ও শাকিলের বাবা দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শত টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া গংরা আবু তাহেরের ভিটামাটি থেকে জমি দাবী করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।

অদ্য শনিবার পূনরায় রিপন,শিপন গং জমি দখল করতে যায়। এসময় বাধা দিলে দেশিয় আস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে ফোরা মিয়া,শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষনা করেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদা গুলশানারা কবির বলেন,আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  হারানো বিজ্ঞপ্তি
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কতৃক দুই ভাতিজাকে কুপিয়ে হত্যা

সময়: ১১:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচা ও চাচাতো ভাইয়েরা। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। অদ্য ১ ইং নভেম্বর ২০২৫ ইং শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) নিহতের পরিবারের সদস্যরা জানায়,ফোরা মিয়া ও শাকিলের বাবা দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শত টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া গংরা আবু তাহেরের ভিটামাটি থেকে জমি দাবী করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।

অদ্য শনিবার পূনরায় রিপন,শিপন গং জমি দখল করতে যায়। এসময় বাধা দিলে দেশিয় আস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে ফোরা মিয়া,শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষনা করেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদা গুলশানারা কবির বলেন,আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই: অস্ত্রসহ এক ছিনতাইকারী আটক, পুলিশের সাঁড়াশি অভিযান