
ইভা আক্তার , নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ আইন কলেজ, শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) মাগরিবের নামাজের পর দীর্ঘ ১৭ বছর পর এই প্রথমবারের মতো ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
শুকর আলহামদুলিল্লাহ, দীর্ঘ বিরতির পর জেলা ও কলেজ শাখার উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। ১২ রবিউল আউয়াল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র নেতা অ্যাড. শাখাওয়াত, অ্যাড. টিপু, নারায়ণগঞ্জ আইন কলেজের প্রিন্সিপাল সাক্ষ্যওয়াত হোসেন ভূঁইয়া। এছাড়া জেলা নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি মোঃ খন্দকার সাদ্দাম হোসেন, মহাসচিব ফজলে রাব্বি, ফাতেমা আক্তার মাহমুদা ইভা, তিন্নি, কামরুল নাহার স্মৃতি, ইউনুস, রত্না, সামিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইভা আক্তার 




























