Dhaka ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!! হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের উদ্যোগে হিটস্ট্রোকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল

  • Reporter Name
  • সময়: ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৪৬ Time View

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার এর পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) মাগরিব নামাজ শেষে ডিমলা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়। মিছিলটি ডিমলা উপজেলা বাজারে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেয় নেতা ও কর্মীরা, মিছিল শেষে স্মৃতি অঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা সদস্য অধ্যাপক তৈয়বুর রহমান। তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক। এই অঞ্চলের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব চায়, আর সেই নেতৃত্ব দেবে অধ্যক্ষ আব্দুস সাত্তার, সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নূর মোবাশ্বের। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ বৈষম্য ও দুর্নীতির শিকার। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবে।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম ও জামায়াত ইসলামীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের পক্ষে এবং নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

নেতাকর্মীরা জানান, নির্বাচনের শেষ সময় পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোটের দিন জনগণ বিপুলভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদী।

আরও পড়ুনঃ  মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল

সময়: ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬