Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, কারণ যা জানা গেল সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ, আটক ২ নারী টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের উদ্যোগে কৃষি উপকরণ ও ব্রি ধান নিড়ানি যন্ত্র বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৯:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪০ Time View

পঞ্চগড় প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন ( এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে ব্রি উদ্ভাবিত উন্নত ধান জাতের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষি উপকরণ ও যন্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার ২২ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড়ে কৃষি উপকরণঅংশগ্রহণকারী কৃষকদের মাঝে প্রয়োজনীয় সার, কীটনাশক, আগাছানাশক ও সাইনবোর্ড প্রদান করা হয়। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে বিতরণ করা হয়েছে। সহজে চালনাযোগ্য ব্রি নিড়ানি যন্ত্র, যার মাধ্যমে সারির মাঝের আগাছা দ্রুত ও কার্যকরভাবে দমন করা সম্ভব। সংশ্লিষ্টরা জানান, এ যন্ত্র ব্যবহারে রাসায়নিক আগাছানাশকের ব্যবহার কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ব্রির রাইস ফার্মিং ডিভিশন এর বৈজ্ঞানিক কর্মকর্তা দেলোয়ার হোসেন পায়েল, এলএসটিডি প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা রিফা তানজিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় সদর-এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরি নারায়ণ রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত উন্নত মানের বীজ সরবরাহ করা হয়। কৃষকরা জানান, বীজের অঙ্কুরোদগম হার অত্যন্ত সন্তোষজনক ছিল এবং রোপিত চারার বৃদ্ধি ভালো। নতুন জাত ও যন্ত্র একসাথে ব্যবহারের সুযোগ পেয়ে কৃষকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আশা করেন, চলতি মৌসুমে ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

কৃষকরা এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের মতে, গবেষণাভিত্তিক প্রযুক্তি সরাসরি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ কৃষকদের আস্থা ও সক্ষমতা বাড়িয়েছে।

সংশ্লিষ্টদের অভিমত, গবেষণা, যান্ত্রিকীকরণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার সমন্বয়ে পঞ্চগড়ে কৃষির টেকসই উন্নয়নে এলএসটিডি প্রকল্প একটি সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  মহেশখালীতে এলএনজি সরবরাহে ধস, চট্টগ্রামে ৪০% গ্যাস ঘাটতি
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের উদ্যোগে কৃষি উপকরণ ও ব্রি ধান নিড়ানি যন্ত্র বিতরণ

সময়: ০৯:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন ( এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে ব্রি উদ্ভাবিত উন্নত ধান জাতের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষি উপকরণ ও যন্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার ২২ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড়ে কৃষি উপকরণঅংশগ্রহণকারী কৃষকদের মাঝে প্রয়োজনীয় সার, কীটনাশক, আগাছানাশক ও সাইনবোর্ড প্রদান করা হয়। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে বিতরণ করা হয়েছে। সহজে চালনাযোগ্য ব্রি নিড়ানি যন্ত্র, যার মাধ্যমে সারির মাঝের আগাছা দ্রুত ও কার্যকরভাবে দমন করা সম্ভব। সংশ্লিষ্টরা জানান, এ যন্ত্র ব্যবহারে রাসায়নিক আগাছানাশকের ব্যবহার কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ব্রির রাইস ফার্মিং ডিভিশন এর বৈজ্ঞানিক কর্মকর্তা দেলোয়ার হোসেন পায়েল, এলএসটিডি প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা রিফা তানজিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় সদর-এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরি নারায়ণ রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত উন্নত মানের বীজ সরবরাহ করা হয়। কৃষকরা জানান, বীজের অঙ্কুরোদগম হার অত্যন্ত সন্তোষজনক ছিল এবং রোপিত চারার বৃদ্ধি ভালো। নতুন জাত ও যন্ত্র একসাথে ব্যবহারের সুযোগ পেয়ে কৃষকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আশা করেন, চলতি মৌসুমে ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

কৃষকরা এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের মতে, গবেষণাভিত্তিক প্রযুক্তি সরাসরি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ কৃষকদের আস্থা ও সক্ষমতা বাড়িয়েছে।

সংশ্লিষ্টদের অভিমত, গবেষণা, যান্ত্রিকীকরণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার সমন্বয়ে পঞ্চগড়ে কৃষির টেকসই উন্নয়নে এলএসটিডি প্রকল্প একটি সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  রিজার্ভে স্বস্তির হাওয়া, ৩৭ বিলিয়ন ডলারের ঘর ছাড়াল বৈদেশিক মুদ্রার মজুত