
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:
ফটো চিত্রে, আপোষ জয়ধর,
রাত ১১টার দিকের ঘটনা। একটি সিএনজি চট্টগ্রাম প্রবত্তক মোড় থেকে এক মহিলার ব্যাগ ছিনতাই করে দীর্ঘক্ষন নাসিরাবাদ হাউজিং ১নং রোড এবং পাঁচলাইশ মোড় হয়ে আবার প্রবত্তক মোড় দিয়ে হয়ে টাইগার পাস চলে যাওয়ার পথে জনতার হাতে আটক হয়। পথিমধ্যে সে অনেক বাইকার কে ইচ্ছাকৃতভাবে মেরে আহত করে চলে যায় বলেও জানা গেছে। পরবর্তীতে সেখানে পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার সহ তাকে আটক করতে সক্ষম হয়।
ধারণা করা হচ্ছে সিএনজি টাও ছিনতাইকৃত। তাদের আটক করে বর্তমানে পাঁচলাইশ থানায় নেওয়া হয়েছে। যেই মহিলার ব্যাগ নেওয়া হয়েছে উপযুক্ত প্রমাণসহ থানায় যোগাযোগ করার আহবান করা যাচ্ছে।
এই ঘটনায় চট্টগ্রামের সাধারণ জনতা যথেষ্ট সাহায্য করেছে। সকলেই এই ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানেই দেখবেন রূখে দিবেন।
Reporter Name 






















