Dhaka ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন আস্তানায় যৌথ টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান প্রশাসনের ভাঙ্গুড়ায় ২ লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০২:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৮০ Time View

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’–এর চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হচ্ছে।

দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি দল ফাইনালে উঠেছে। এই ম্যাচের মাধ্যমে নির্ধারণ হবে দেশের সেরা দুটি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।

আজ (২০ জুন) দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হবে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে খেলবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র ও ১১ লাখের বেশি ছাত্রী অংশ নেয়। ধাপে ধাপে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে দলগুলো চূড়ান্ত পর্বে পৌঁছায়।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার
Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন আস্তানায় যৌথ টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান প্রশাসনের

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সময়: ০২:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’–এর চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হচ্ছে।

দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি দল ফাইনালে উঠেছে। এই ম্যাচের মাধ্যমে নির্ধারণ হবে দেশের সেরা দুটি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।

আজ (২০ জুন) দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হবে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে খেলবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র ও ১১ লাখের বেশি ছাত্রী অংশ নেয়। ধাপে ধাপে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে দলগুলো চূড়ান্ত পর্বে পৌঁছায়।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর