Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯

  • Reporter Name
  • সময়: ০৮:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৭২ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রামের পতেঙ্গা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেফতাররা হলেন— কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলম (৪৫), ১০ নম্বর ক্যাম্পের সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), মহেশখালীর জালিয়াপাড়া বাঘকাটাঘোনা গ্রামের শাহ আলম (৩৫), টেকনাফের দক্ষিণপাড়া গ্রামের আজম উল্লাহ (৫৭), একই এলাকার মো. ফারুক (২৫) এবং ডেলপাড়া গ্রামের ছানাউল্লাহ (৫৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বঙ্গোপসাগর হয়ে দেশে প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা একটি ফিশিং ট্রলারে অভিযান চালান। এ সময় ট্রলারের মাছ সংরক্ষণের স্টোর থেকে ইয়াবা ভর্তি তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ৫০টি কার্ড পাওয়া যায়। প্রতিটি কার্ডে ১০ হাজার পিস করে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারদের মধ্যে ৫ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ  ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন
Tag :
জনপ্রিয় নিউজ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯

সময়: ০৮:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রামের পতেঙ্গা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেফতাররা হলেন— কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলম (৪৫), ১০ নম্বর ক্যাম্পের সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), মহেশখালীর জালিয়াপাড়া বাঘকাটাঘোনা গ্রামের শাহ আলম (৩৫), টেকনাফের দক্ষিণপাড়া গ্রামের আজম উল্লাহ (৫৭), একই এলাকার মো. ফারুক (২৫) এবং ডেলপাড়া গ্রামের ছানাউল্লাহ (৫৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বঙ্গোপসাগর হয়ে দেশে প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা একটি ফিশিং ট্রলারে অভিযান চালান। এ সময় ট্রলারের মাছ সংরক্ষণের স্টোর থেকে ইয়াবা ভর্তি তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ৫০টি কার্ড পাওয়া যায়। প্রতিটি কার্ডে ১০ হাজার পিস করে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারদের মধ্যে ৫ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ  পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!!