Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহযোগিতায় এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় ও মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। প্রতিযোগিতায় মেদিনীপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার-ইন-চার্জ মোঃ হুমায়ুন কবীর, কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসেন মীর এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু অংজিং মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু ভদ্র সেন চাকমা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নব শংকর চাকমা, স্বরনিকা চাকমা ও কনি চাকমা।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায়। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিকতার চর্চায় অভ্যস্ত হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সততা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, একজন শিক্ষার্থী যদি শৈশব থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ভবিষ্যতে সে সৎ নাগরিক ও ন্যায়নিষ্ঠ নেতা হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দুর্নীতি প্রতিরোধে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চেতনা সৃষ্টিতে বড় অবদান রাখবে।

আরও পড়ুনঃ  টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

সভাপতি বাবু ভদ্র সেন চাকমা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির লক্ষ্য হলো দুর্নীতিবিরোধী আন্দোলনকে গণমানুষের চেতনায় রূপ দেওয়া। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের উদ্যোগেই একদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে।
প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চরভদ্রাসনে খাল খননের শ্রমিকদের মজুরি পরিশোধে অনিয়মের অভিযোগ, উত্তেজনা

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সময়: ১০:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহযোগিতায় এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় ও মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। প্রতিযোগিতায় মেদিনীপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার-ইন-চার্জ মোঃ হুমায়ুন কবীর, কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসেন মীর এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু অংজিং মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু ভদ্র সেন চাকমা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নব শংকর চাকমা, স্বরনিকা চাকমা ও কনি চাকমা।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায়। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিকতার চর্চায় অভ্যস্ত হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সততা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, একজন শিক্ষার্থী যদি শৈশব থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ভবিষ্যতে সে সৎ নাগরিক ও ন্যায়নিষ্ঠ নেতা হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দুর্নীতি প্রতিরোধে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চেতনা সৃষ্টিতে বড় অবদান রাখবে।

আরও পড়ুনঃ  আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস