Dhaka ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী বিএনপিকে হুমকিদাতারা আজ দেশ ছেড়ে পলাতক: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি সংকটের দাবি নিয়ে প্রশ্ন, লং মার্চের তেল কোথা থেকে আসবে: প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার ২৪ ঘণ্টার ভোগান্তির পর স্বস্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ব্যাগ ধরে টান, রাস্তায় পড়ে প্রাণ গেল শিক্ষিকার ‘এই বাংলাদেশ সবার’, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ হাসনাতের বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান, নানা অভিযোগ ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, বিষক্রিয়ায় অসুস্থ আরও ৩০ জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আইনমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিকেলেই তীব্র হতে পারে লোডশেডিং, বিদ্যুতের ঘাটতি ২৮৯৪ মেগাওয়াটের শঙ্কা

  • Reporter Name
  • সময়: ০৪:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ও রাতে লোডশেডিং বাড়তে পারে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)–এর পূর্বাভাস বলছে, বিকেল ৫টার দিকে বিদ্যুতের ঘাটতি সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াটে পৌঁছাতে পারে।

পিজিসিবির তথ্য অনুযায়ী, সকাল ১০টায় বিদ্যুতের ঘাটতি প্রায় ১ হাজার ৩ মেগাওয়াট হতে পারে। দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ২০৩ মেগাওয়াটে। এরপর দিনের দ্বিতীয় ভাগে ঘাটতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দুপুর ২টায় লোডশেডিং ১ হাজার ৪৭১ মেগাওয়াটে পৌঁছাতে পারে। বিকেল ৩টায় ঘাটতি বেড়ে ২ হাজার ৪৮৩ মেগাওয়াট এবং বিকেল ৪টায় ২ হাজার ৫৯৩ মেগাওয়াট হতে পারে। এরপর বিকেল ৫টার দিকে দিনের সর্বোচ্চ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে।

সন্ধ্যায় কিছুটা স্বস্তি, রাতে ফের বাড়বে

সন্ধ্যার শুরুতে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমতে পারে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবারও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে পিজিসিবি।

তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ঘাটতি হতে পারে ২ হাজার ২১৬ মেগাওয়াট। সাড়ে ৬টায় তা কমে ১ হাজার ৫২৮ মেগাওয়াটে নামতে পারে। তবে সন্ধ্যা ৭টায় আবার বেড়ে দাঁড়াতে পারে ২ হাজার ৭৭০ মেগাওয়াটে।

এ ছাড়া রাত ৮টায় প্রায় ২ হাজার ৫৫০ মেগাওয়াট এবং রাত ৯টায় ২ হাজার ৭০৩ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে।

সর্বোচ্চ চাহিদা রাতে

পিজিসিবির পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাত ৯টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৮ হাজার ৭৩০ মেগাওয়াট হতে পারে। বিপরীতে উৎপাদন ধরা হয়েছে ১৫ হাজার ৯০০ মেগাওয়াট।

রাত ১০টায় বিদ্যুতের চাহিদা ১৭ হাজার ৯৭০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময় ঘাটতি দাঁড়াতে পারে ২ হাজার ১৬৮ মেগাওয়াটে।

কয়েক দিন ধরে ঘাটতির চাপ

গত কয়েক দিন ধরে দেশে বিদ্যুতের বড় ধরনের ঘাটতি চলছে। এর প্রভাবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  ‘এই বাংলাদেশ সবার’, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ হাসনাতের

পিজিসিবির পূর্বাভাস অনুযায়ী, বিকেল ও রাতে ঘাটতি আরও বাড়লে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের চাপও বাড়তে পারে। এতে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

বিকেলেই তীব্র হতে পারে লোডশেডিং, বিদ্যুতের ঘাটতি ২৮৯৪ মেগাওয়াটের শঙ্কা

সময়: ০৪:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ও রাতে লোডশেডিং বাড়তে পারে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)–এর পূর্বাভাস বলছে, বিকেল ৫টার দিকে বিদ্যুতের ঘাটতি সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াটে পৌঁছাতে পারে।

পিজিসিবির তথ্য অনুযায়ী, সকাল ১০টায় বিদ্যুতের ঘাটতি প্রায় ১ হাজার ৩ মেগাওয়াট হতে পারে। দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ২০৩ মেগাওয়াটে। এরপর দিনের দ্বিতীয় ভাগে ঘাটতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দুপুর ২টায় লোডশেডিং ১ হাজার ৪৭১ মেগাওয়াটে পৌঁছাতে পারে। বিকেল ৩টায় ঘাটতি বেড়ে ২ হাজার ৪৮৩ মেগাওয়াট এবং বিকেল ৪টায় ২ হাজার ৫৯৩ মেগাওয়াট হতে পারে। এরপর বিকেল ৫টার দিকে দিনের সর্বোচ্চ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে।

সন্ধ্যায় কিছুটা স্বস্তি, রাতে ফের বাড়বে

সন্ধ্যার শুরুতে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমতে পারে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবারও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে পিজিসিবি।

তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ঘাটতি হতে পারে ২ হাজার ২১৬ মেগাওয়াট। সাড়ে ৬টায় তা কমে ১ হাজার ৫২৮ মেগাওয়াটে নামতে পারে। তবে সন্ধ্যা ৭টায় আবার বেড়ে দাঁড়াতে পারে ২ হাজার ৭৭০ মেগাওয়াটে।

এ ছাড়া রাত ৮টায় প্রায় ২ হাজার ৫৫০ মেগাওয়াট এবং রাত ৯টায় ২ হাজার ৭০৩ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে।

সর্বোচ্চ চাহিদা রাতে

পিজিসিবির পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাত ৯টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৮ হাজার ৭৩০ মেগাওয়াট হতে পারে। বিপরীতে উৎপাদন ধরা হয়েছে ১৫ হাজার ৯০০ মেগাওয়াট।

রাত ১০টায় বিদ্যুতের চাহিদা ১৭ হাজার ৯৭০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময় ঘাটতি দাঁড়াতে পারে ২ হাজার ১৬৮ মেগাওয়াটে।

কয়েক দিন ধরে ঘাটতির চাপ

গত কয়েক দিন ধরে দেশে বিদ্যুতের বড় ধরনের ঘাটতি চলছে। এর প্রভাবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক, বাঁধ নির্মাণের আকুল দাবি