Dhaka ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা “ডুমুরিয়ায় ‘রাজা মানিক’ গরু পালন করে স্বাবলম্বী মিনু সাহা” নড়াইলে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস জাতীয় সংসদকে বিএনপির পরিবারতন্ত্র সংসদ বানিয়েছে জেএসএফ বাংলাদেশ ডুমুরিয়ায় উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতারিত ও নির্যাতিতদের সহায়তার উদ্যোগ পশ্চিমবঙ্গে ” জয় শ্রীরাম ” কৌশলে জিতে গেল বিজেপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!!

  • Reporter Name
  • সময়: ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৯ Time View

বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

রবিবার (৪ মে) ভুক্তভোগী ২৫ বছর বয়সী তরুণী নিজেই বাদী হয়ে মোঃ আরিফ জাহান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত আরিফ উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পড়াশোনার সূত্রে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিলেও নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছিলেন আরিফ।

সর্বশেষ গত ১২ এপ্রিল সন্ধ্যায় মাকে রাজি করানোর কথা বলে ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে সেসময় তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। অভিযোগ রয়েছে, সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে রাতভর ধর্ষণ করেন তিনি। পরদিন সকালে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন।

ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

আরও পড়ুনঃ  কাউখালীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
Tag :
জনপ্রিয় নিউজ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!!

সময়: ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

রবিবার (৪ মে) ভুক্তভোগী ২৫ বছর বয়সী তরুণী নিজেই বাদী হয়ে মোঃ আরিফ জাহান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত আরিফ উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পড়াশোনার সূত্রে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিলেও নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছিলেন আরিফ।

সর্বশেষ গত ১২ এপ্রিল সন্ধ্যায় মাকে রাজি করানোর কথা বলে ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে সেসময় তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। অভিযোগ রয়েছে, সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে রাতভর ধর্ষণ করেন তিনি। পরদিন সকালে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন।

ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

আরও পড়ুনঃ  পোরশার কাদিপুরে জনগণের দুর্ভোগ, রাস্তা সংস্করণের আবেদন