Dhaka ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন যশোর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ পরিতোষ কুমার বৈদ্য সাভারে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কলম, পানি ও খাবার বিতরণ, ছাত্রদল নেতা সোহাগ শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ হালির হাওরে অসহায় কৃষাণীর ধান কেটে দিল আনসার-ভিডিপি সদস্যরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মণিরামপুরে পরিত্যক্ত স্কুল ভবন এখন মাদকের নিরাপদ আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • Reporter Name
  • সময়: ০৫:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৪ Time View

‎নিজস্ব প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নে পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি এখন মাদকসেবী ও বখাটেদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই ওই ভবনে চলে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড। এতে এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় চরম ক্ষোভ ও উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদ্যালয়ের এই ভবনটি এখন অপরাধীদের নিরাপদ আস্তানা। দিনের বেলা সুনসান থাকলেও অন্ধকার নামার সাথে সাথেই সেখানে জড়ো হয় বহিরাগত ও স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। গভীর রাত পর্যন্ত সেখানে চলে মাদক সেবনসহ নানা সন্দেহজনক কর্মকাণ্ড।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ ধরনের মাদক কর্মকাণ্ড চলায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। স্থানীয়দের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবে বাধা দেওয়া হলেও কোনো কাজ হয়নি, উল্টো বখাটেদের ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

‎এলাকার সচেতন মহলের দাবি, দ্রুত এই পরিত্যক্ত ভবনটি দখলমুক্ত ও মাদকমুক্ত করতে হবে। নিয়মিত পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার সামাজিক পরিবেশ আরও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান চেয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরও পড়ুনঃ  নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন - আইনমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর

মণিরামপুরে পরিত্যক্ত স্কুল ভবন এখন মাদকের নিরাপদ আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সময়: ০৫:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‎নিজস্ব প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নে পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি এখন মাদকসেবী ও বখাটেদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই ওই ভবনে চলে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড। এতে এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় চরম ক্ষোভ ও উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদ্যালয়ের এই ভবনটি এখন অপরাধীদের নিরাপদ আস্তানা। দিনের বেলা সুনসান থাকলেও অন্ধকার নামার সাথে সাথেই সেখানে জড়ো হয় বহিরাগত ও স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। গভীর রাত পর্যন্ত সেখানে চলে মাদক সেবনসহ নানা সন্দেহজনক কর্মকাণ্ড।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ ধরনের মাদক কর্মকাণ্ড চলায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। স্থানীয়দের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবে বাধা দেওয়া হলেও কোনো কাজ হয়নি, উল্টো বখাটেদের ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

‎এলাকার সচেতন মহলের দাবি, দ্রুত এই পরিত্যক্ত ভবনটি দখলমুক্ত ও মাদকমুক্ত করতে হবে। নিয়মিত পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার সামাজিক পরিবেশ আরও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান চেয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরও পড়ুনঃ  বাঁশখালীর নিখোঁজ ৫ যুবকের সন্ধান দাবিতে মানববন্ধন