Dhaka ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা

  • Reporter Name
  • সময়: ০১:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৮৬ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তাঁরই ছেলে মোজতবা হোসেইনি খামেনি। ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ইরানের বিশেষজ্ঞ পরিষদের বরাত দিয়ে জানানো হয়েছে, মোজতবাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। খবর আইবিএননিউজ ।গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬,যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ সামরিক যুদ্ধ ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন নিজ বাসভবনে (কম্পাউন্ড) হামলায় নিহত হন ৩৬ বছর ধরে ইরান শাসন করা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলায় তাঁর মেয়ে, জামাতা, নাতি ও স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহও নিহত হন।

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে ও তেহরানে একটি বিশাল শোকসভার আয়োজন করা হবে।খামেনির আকস্মিক মৃত্যুর পর তাঁর কোনো মনোনীত উত্তরসূরি না থাকায় তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ (আলীরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই) দায়িত্ব পালন করছিল। অবশেষে বিশেষজ্ঞ পরিষদ মোজতবা খামেনিকে চূড়ান্তভাবে নির্বাচিত করল।

তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করেছে—এমন দাবি তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা শুরু করে। এই অভিযানে তেহরানসহ বড় শহরগুলোতে এখন পর্যন্ত ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা দুবাই, আবুধাবি, কাতার ও বাহরাইনের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।

যুদ্ধের চতুর্থ দিনে দুবাইতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হামলায় ভবনে আগুন লাগলেও কর্মীরা নিরাপদ আছেন।এদিকে তেহরান-সমর্থিত হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ায় ইসরায়েল লেবাননের আরও গভীরে সৈন্য পাঠিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর হুঁশিয়ারিতে জানিয়েছেন, ইরানকে আলোচনায় ফেরার জন্য এখন ‘অনেক দেরি’ হয়ে গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের তেল স্থাপনা ও মার্কিন দূতাবাসগুলোকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকায় পুরো অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুনঃ  সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা
Tag :
জনপ্রিয় নিউজ

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা

সময়: ০১:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তাঁরই ছেলে মোজতবা হোসেইনি খামেনি। ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ইরানের বিশেষজ্ঞ পরিষদের বরাত দিয়ে জানানো হয়েছে, মোজতবাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। খবর আইবিএননিউজ ।গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬,যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ সামরিক যুদ্ধ ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন নিজ বাসভবনে (কম্পাউন্ড) হামলায় নিহত হন ৩৬ বছর ধরে ইরান শাসন করা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলায় তাঁর মেয়ে, জামাতা, নাতি ও স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহও নিহত হন।

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে ও তেহরানে একটি বিশাল শোকসভার আয়োজন করা হবে।খামেনির আকস্মিক মৃত্যুর পর তাঁর কোনো মনোনীত উত্তরসূরি না থাকায় তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ (আলীরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই) দায়িত্ব পালন করছিল। অবশেষে বিশেষজ্ঞ পরিষদ মোজতবা খামেনিকে চূড়ান্তভাবে নির্বাচিত করল।

তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করেছে—এমন দাবি তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা শুরু করে। এই অভিযানে তেহরানসহ বড় শহরগুলোতে এখন পর্যন্ত ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা দুবাই, আবুধাবি, কাতার ও বাহরাইনের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।

যুদ্ধের চতুর্থ দিনে দুবাইতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হামলায় ভবনে আগুন লাগলেও কর্মীরা নিরাপদ আছেন।এদিকে তেহরান-সমর্থিত হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ায় ইসরায়েল লেবাননের আরও গভীরে সৈন্য পাঠিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর হুঁশিয়ারিতে জানিয়েছেন, ইরানকে আলোচনায় ফেরার জন্য এখন ‘অনেক দেরি’ হয়ে গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের তেল স্থাপনা ও মার্কিন দূতাবাসগুলোকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকায় পুরো অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী