Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি ময়মনসিংহে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জালে ধরা পড়লো ৬ কেজির বোয়ালসহ ৬ টি মাছ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময় শাহ এমদাদীয়ার আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা “কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ‘স্বাভাবিক’ ছিলেন লিন্ডসে গ্রাহাম, শেষ ফোনালাপের স্মৃতিচারণ করলেন ট্রাম্ নতুন বিলাসবহুল ব্র্যান্ড ‘নেল হোটেলস’ যাত্রা শুরু, নিউইয়র্কে আসছে ‘দ্য নেল নিউইয়র্ক’ হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি

  • Reporter Name
  • সময়: ০৩:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৭ Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে গৃহবধূ রংফুল বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। স্ত্রীর মৃত্যুকে আত্মহত্যায় প্ররোচনা দাবি করে আদালতে মামলা করেছেন স্বামী আব্দুল গফুর; অন্যদিকে প্রবাসে থাকা বড় ছেলে আব্দুল হান্নান একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বাবার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। পিতা ও পুত্রের এমন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং পরস্পরবিরোধী বক্তব্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের স্বামী ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল গফুর স্ত্রীর মৃত্যুর ঘটনায় বড় ছেলের স্ত্রী (পুত্রবধূ) মারজানা আক্তার, এলাকার বাসিন্দা খলিল মিয়া, তার স্ত্রী সুজিয়া বেগম এবং জাবেদ মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩০৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (১৩ জুলাই) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল গফুর তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, স্ত্রীর মৃত্যু শুরু থেকেই সন্দেহজনক মনে হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন। অথচ তার প্রবাসী ছেলে আব্দুল হান্নান সম্প্রতি ছাতকে একটি পৃথক সংবাদ সম্মেলন করে উল্টো বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছেন।

তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা ন্যায়বিচারের পরিপন্থী উল্লেখ করে আব্দুল গফুর কোনো প্রকার প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনার জন্য প্রশাসন ও তদন্তকারী সংস্থার প্রতি জোর আহ্বান জানান।

একই পরিবারের দুই পক্ষ থেকে আসা এমন পরস্পরবিরোধী বক্তব্য ও মামলার পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমেই কেবল মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হওয়া সম্ভব।

উল্লেখ্য, নিহত রংফুল বেগম দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় (বালিউড়া) গ্রামের আব্দুল গফুরের স্ত্রী. জীবনযাত্রার মানোন্নয়নের জন্য গত প্রায় তিন বছর ধরে তারা ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন, যেখানে তাদের বড় ছেলে আব্দুল হান্নানের স্ত্রী মারজানা আক্তার রুজিও সাথে থাকতেন. গত ২০ মার্চ উক্ত ভাড়া বাসা থেকেই রংফুল বেগমের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  চরভদ্রাসনে খাল খননের শ্রমিকদের মজুরি পরিশোধে অনিয়মের অভিযোগ, উত্তেজনা
Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি

সময়: ০৩:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে গৃহবধূ রংফুল বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। স্ত্রীর মৃত্যুকে আত্মহত্যায় প্ররোচনা দাবি করে আদালতে মামলা করেছেন স্বামী আব্দুল গফুর; অন্যদিকে প্রবাসে থাকা বড় ছেলে আব্দুল হান্নান একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বাবার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। পিতা ও পুত্রের এমন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং পরস্পরবিরোধী বক্তব্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের স্বামী ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল গফুর স্ত্রীর মৃত্যুর ঘটনায় বড় ছেলের স্ত্রী (পুত্রবধূ) মারজানা আক্তার, এলাকার বাসিন্দা খলিল মিয়া, তার স্ত্রী সুজিয়া বেগম এবং জাবেদ মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩০৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (১৩ জুলাই) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল গফুর তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, স্ত্রীর মৃত্যু শুরু থেকেই সন্দেহজনক মনে হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন। অথচ তার প্রবাসী ছেলে আব্দুল হান্নান সম্প্রতি ছাতকে একটি পৃথক সংবাদ সম্মেলন করে উল্টো বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছেন।

তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা ন্যায়বিচারের পরিপন্থী উল্লেখ করে আব্দুল গফুর কোনো প্রকার প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনার জন্য প্রশাসন ও তদন্তকারী সংস্থার প্রতি জোর আহ্বান জানান।

একই পরিবারের দুই পক্ষ থেকে আসা এমন পরস্পরবিরোধী বক্তব্য ও মামলার পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমেই কেবল মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হওয়া সম্ভব।

উল্লেখ্য, নিহত রংফুল বেগম দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় (বালিউড়া) গ্রামের আব্দুল গফুরের স্ত্রী. জীবনযাত্রার মানোন্নয়নের জন্য গত প্রায় তিন বছর ধরে তারা ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন, যেখানে তাদের বড় ছেলে আব্দুল হান্নানের স্ত্রী মারজানা আক্তার রুজিও সাথে থাকতেন. গত ২০ মার্চ উক্ত ভাড়া বাসা থেকেই রংফুল বেগমের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে