Dhaka ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গাবালীতে সংসদ সদস্য মোশাররফ হোসেনের মতবিনিময়, সংবর্ধনা ও প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • সময়: ১০:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৯ Time View

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:

রাঙ্গাবালী উপজেলায় পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-এর সঙ্গে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য। সংবর্ধনায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, রাঙ্গাবালীতে সবাই মিলেমিশে বসবাস করবে, কে কোন দল করে সেটি বড় বিষয় নয়, সবাই আগে রাঙ্গাবালীর নাগরিক। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না। জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি।

জনগণের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই আমি একা নই, আপনারাও এই দায়িত্বের অংশীদার। এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে সফরকালে তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন-এ স্থানীয় জনগণের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন।

এর আগে মঙ্গলবার সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাব-এর সভাপতি মাহমুদ হাসান রাজিব ও সাধারণ সম্পাদক শুভ সিকদারসহ সাংবাদিকরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রাঙ্গাবালী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উন্নয়ন, নদীভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাঙ্গাবালীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  "মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত”

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. শিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

রাঙ্গাবালীতে সংসদ সদস্য মোশাররফ হোসেনের মতবিনিময়, সংবর্ধনা ও প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

সময়: ১০:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:

রাঙ্গাবালী উপজেলায় পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-এর সঙ্গে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য। সংবর্ধনায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, রাঙ্গাবালীতে সবাই মিলেমিশে বসবাস করবে, কে কোন দল করে সেটি বড় বিষয় নয়, সবাই আগে রাঙ্গাবালীর নাগরিক। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না। জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি।

জনগণের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই আমি একা নই, আপনারাও এই দায়িত্বের অংশীদার। এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে সফরকালে তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন-এ স্থানীয় জনগণের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন।

এর আগে মঙ্গলবার সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাব-এর সভাপতি মাহমুদ হাসান রাজিব ও সাধারণ সম্পাদক শুভ সিকদারসহ সাংবাদিকরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রাঙ্গাবালী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উন্নয়ন, নদীভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাঙ্গাবালীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের