Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি চাল না পেয়ে গলাচিপায় জেলেদের মানববন্ধন প্রশাসনের দুর্বল উদ্যোগে চরম ভোগান্তিতে মণিরামপুর, যানজটে অতিষ্ঠ উপজেলা সদর ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ ৫ জন গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৯ Time View

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডেভিল, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— এইচ.এম. আলাউদ্দিন (৩৬), মোঃ আরাফাত হোসেন (৩০), সাইফুল ইসলাম পারভেজ (২৭), শাহাদাত হোসেন জীবন (৩৫) এবং আলী আহম্মদ (৬৫)। তাদের মধ্যে কয়েকজন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্টতা ও আদালতের ওয়ারেন্টভুক্ত মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ ৫ জন গ্রেফতার

সময়: ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডেভিল, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— এইচ.এম. আলাউদ্দিন (৩৬), মোঃ আরাফাত হোসেন (৩০), সাইফুল ইসলাম পারভেজ (২৭), শাহাদাত হোসেন জীবন (৩৫) এবং আলী আহম্মদ (৬৫)। তাদের মধ্যে কয়েকজন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্টতা ও আদালতের ওয়ারেন্টভুক্ত মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!!