Dhaka ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নরসিংদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ মধ্যনগরে তিন প্রাথমিক বিদ্যালয়ে এক ডজন শিক্ষক অনুপস্থিত জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামুতে ডা-কা-তি-র প্র-স্তু-তি-কা-লে ‘অস্ত্র-গুলি’সহ আ-ট-ক ৭

  • Reporter Name
  • সময়: ০২:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২৭ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ ৭ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নি.) মোহাম্মদ আনোয়ার। তার সঙ্গে এএসআই ছবিউল্লাহ, এএসআই মো. ইলিয়াছ, এএসআই রুপম চন্দ্র সেন, এএসআই মো. জাহেদুল ইসলাম, এএসআই মো. সৈয়দ হোছাইন ও এএসআই কোরবান আলীসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

পুলিশ জানায়, আমির হোসেন ওরফে কালাবাঁশির বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আমির হোসেন, হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস প্রকাশ শুভ রাজ এবং শেফায়েত নুরকে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তাজা ও খালি অ্যামুনিশন, শটগানের কার্তুজ, কিরিচ, চাইনিজ কুড়াল, চকলেট বোমা, অস্ত্র তৈরির নকশা, লোহার রড, পাইপ ও কাটিং সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়া গ্রাইন্ডিং মেশিন, হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রু-ড্রাইভার, টুলবক্স এবং ৮৫টি শিশা উদ্ধার করা হয়।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, “আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করে আসছিল এবং বড় ধরনের একটি ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও পড়ুনঃ  বাঁশখালীতে গাঁজাসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় নিউজ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামুতে ডা-কা-তি-র প্র-স্তু-তি-কা-লে ‘অস্ত্র-গুলি’সহ আ-ট-ক ৭

সময়: ০২:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ ৭ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নি.) মোহাম্মদ আনোয়ার। তার সঙ্গে এএসআই ছবিউল্লাহ, এএসআই মো. ইলিয়াছ, এএসআই রুপম চন্দ্র সেন, এএসআই মো. জাহেদুল ইসলাম, এএসআই মো. সৈয়দ হোছাইন ও এএসআই কোরবান আলীসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

পুলিশ জানায়, আমির হোসেন ওরফে কালাবাঁশির বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আমির হোসেন, হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস প্রকাশ শুভ রাজ এবং শেফায়েত নুরকে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তাজা ও খালি অ্যামুনিশন, শটগানের কার্তুজ, কিরিচ, চাইনিজ কুড়াল, চকলেট বোমা, অস্ত্র তৈরির নকশা, লোহার রড, পাইপ ও কাটিং সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়া গ্রাইন্ডিং মেশিন, হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রু-ড্রাইভার, টুলবক্স এবং ৮৫টি শিশা উদ্ধার করা হয়।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, “আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করে আসছিল এবং বড় ধরনের একটি ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও পড়ুনঃ  সাপাহারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর রহমান