Dhaka ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অভয়নগরে স্বপ্ন সেবা মানবিক ফাউন্ডেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদী খুনের শহর নেশাখোর ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই পোরশার কাদিপুরে জনগণের দুর্ভোগ, রাস্তা সংস্করণের আবেদন পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বাংলাদেশে বার নির্বাচনে বাধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি পোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সাম্প্রতিক বাস্তবতায় বিশ্বব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থাঃ মানবজাতির ভবিষ্যৎ বুড়িচংয়ে গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাতের আঘাতে শ্রমিক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শখালীতে দুর্গম এলাকায় মোবাইল কোর্ট অভিযান: গাঁজা বিক্রিরত অবস্থায় মাদকাসক্ত এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • সময়: ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৯ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া ইউনিয়নের দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মোস্তাক আহমদ (৫১) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) দুপুর থেকে রাত পর্যন্ত টানা অভিযান শেষে এ দণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সরদারপাড়ার একটি মুদির ঝুপড়ি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন মোস্তাক আহমদ। অভিযোগ রয়েছে, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই এলাকায় বসবাস করলেও দোকানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে গোপনে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রি করতেন। এতে আশপাশের এলাকার যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার বাড়ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় বাঁশখালী থানা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানকারী দলকে দুর্গম পথ পায়ে হেঁটে সরদারপাড়ার ওই ঝুপড়ি দোকানে পৌঁছাতে হয়। সেখানে তল্লাশি চালানো হলেও কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অভিযানের খবর আগেই পেয়ে মোস্তাক আহমদ দোকান থেকে মাদক সরিয়ে দ্রুত পালিয়ে যান।
এরপর মোবাইল কোর্ট টিম পুরো এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর ছোট ছনুয়ার মনু মিয়াজীর বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক করার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোচড় থেকে বিক্রির উদ্দেশ্যে বহন করা দশটিরও বেশি গাঁজা ভর্তি কাগজের পুঁটুলি উদ্ধার করা হয়।
মনু মিয়াজীর বাজারের একাধিক ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তি জানান, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল।

আরও পড়ুনঃ  ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই

পরবর্তীতে ঘটনাস্থলেই সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে মোবাইল কোর্ট তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এমন অভিযানে তারা স্বস্তি পেয়েছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

অভয়নগরে স্বপ্ন সেবা মানবিক ফাউন্ডেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

শখালীতে দুর্গম এলাকায় মোবাইল কোর্ট অভিযান: গাঁজা বিক্রিরত অবস্থায় মাদকাসক্ত এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

সময়: ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া ইউনিয়নের দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মোস্তাক আহমদ (৫১) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) দুপুর থেকে রাত পর্যন্ত টানা অভিযান শেষে এ দণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সরদারপাড়ার একটি মুদির ঝুপড়ি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন মোস্তাক আহমদ। অভিযোগ রয়েছে, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই এলাকায় বসবাস করলেও দোকানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে গোপনে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রি করতেন। এতে আশপাশের এলাকার যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার বাড়ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় বাঁশখালী থানা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানকারী দলকে দুর্গম পথ পায়ে হেঁটে সরদারপাড়ার ওই ঝুপড়ি দোকানে পৌঁছাতে হয়। সেখানে তল্লাশি চালানো হলেও কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অভিযানের খবর আগেই পেয়ে মোস্তাক আহমদ দোকান থেকে মাদক সরিয়ে দ্রুত পালিয়ে যান।
এরপর মোবাইল কোর্ট টিম পুরো এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর ছোট ছনুয়ার মনু মিয়াজীর বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক করার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোচড় থেকে বিক্রির উদ্দেশ্যে বহন করা দশটিরও বেশি গাঁজা ভর্তি কাগজের পুঁটুলি উদ্ধার করা হয়।
মনু মিয়াজীর বাজারের একাধিক ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তি জানান, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল।

আরও পড়ুনঃ  নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত