Dhaka ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময় সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব পেটের ভেতরে লুকানো ইয়াবা: রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রমিক সংকটে কৃষকের স্বস্তি: মণিরামপুরে এমপির ধান কাটার কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ০৭:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View

‎‎মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার

তপ্ত রোদে শ্রমিক সংকট আর ধানের নায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় থাকা মণিরামপুরের অসহায় ও হতদরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ৮৯ যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের আড়পাতা বিলে ধান কাটার বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

‎উদ্বোধন শেষে এমপি নিজেই কাস্তে হাতে নিয়ে কৃষকের ক্ষেতের ধান কাটা শুরু করেন,তার সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও ধান কাটায় অংশ নেন। প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের এই ধান কাটার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎উদ্বোধনী বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।

শ্রমিক সংকটের কারণে কোনো কৃষকের ধান যেন মাঠে নষ্ট না হয়, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি,পুরো মৌসুম জুড়ে আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”এলাকার প্রান্তিক কৃষকরা জানান,বর্তমানে তীব্র শ্রমিক সংকটের কারণে এক বিঘা জমির ধান কাটতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছিল। সংসদ সদস্যের এমন সময়োপযোগী উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি প্রকাশ করেছেন।

‎এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কৃষকদের উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ
Tag :
জনপ্রিয় নিউজ

কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শ্রমিক সংকটে কৃষকের স্বস্তি: মণিরামপুরে এমপির ধান কাটার কর্মসূচি

সময়: ০৭:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

‎‎মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার

তপ্ত রোদে শ্রমিক সংকট আর ধানের নায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় থাকা মণিরামপুরের অসহায় ও হতদরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ৮৯ যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের আড়পাতা বিলে ধান কাটার বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

‎উদ্বোধন শেষে এমপি নিজেই কাস্তে হাতে নিয়ে কৃষকের ক্ষেতের ধান কাটা শুরু করেন,তার সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও ধান কাটায় অংশ নেন। প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের এই ধান কাটার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎উদ্বোধনী বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।

শ্রমিক সংকটের কারণে কোনো কৃষকের ধান যেন মাঠে নষ্ট না হয়, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি,পুরো মৌসুম জুড়ে আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”এলাকার প্রান্তিক কৃষকরা জানান,বর্তমানে তীব্র শ্রমিক সংকটের কারণে এক বিঘা জমির ধান কাটতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছিল। সংসদ সদস্যের এমন সময়োপযোগী উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি প্রকাশ করেছেন।

‎এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কৃষকদের উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুনঃ  টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য