Dhaka ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“শ্রীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালে ৫০ হাজার টাকা জরিমানা”

  • Reporter Name
  • সময়: ০৫:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৪৭৩ Time View

মোঃ সুলতান মাহমুদ,স্টাফ রিপোটার :

গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে, শর্তসাপেক্ষে দুই মাসের মধ্যে সব নিয়ম মেনে চলার সময় বেঁধে দেওয়া হয়েছে।

৭ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে মাওনা চৌরাস্তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটিতে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় এই জরিমানা করা হয়।নবজাতকের বাবা নাজমুল ইসলাম এর আগে শনিবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি জানান, সিজারের মাধ্যমে প্রসব করানোর চুক্তি থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের অজ্ঞাতে নার্স ও স্টাফদের দিয়ে নরমাল ডেলিভারি করানোর উদ্যোগ নেয়। প্রসূতিকে সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলিভারি কক্ষের বাইরে অপেক্ষায় রাখা হয়, যার ফলস্বরূপ মৃত সন্তানের জন্ম হয়।

সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, আল-রাজি হাসপাতালের কোনো বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছিল না এবং ডেলিভারি বা অপারেশন করার অনুমতিও ছিল না। দায়িত্বপ্রাপ্ত নার্সের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না এবং ঘটনার সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে দুই মাস সময় নিয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম-নীতির ব্যত্যয় ধরা পড়লে হাসপাতালটি সিলগালা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মাদরাসা আবু হুরায়রায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ডেমরা থানার ওসি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ বক্তব্য
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

“শ্রীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালে ৫০ হাজার টাকা জরিমানা”

সময়: ০৫:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

মোঃ সুলতান মাহমুদ,স্টাফ রিপোটার :

গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে, শর্তসাপেক্ষে দুই মাসের মধ্যে সব নিয়ম মেনে চলার সময় বেঁধে দেওয়া হয়েছে।

৭ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে মাওনা চৌরাস্তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটিতে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় এই জরিমানা করা হয়।নবজাতকের বাবা নাজমুল ইসলাম এর আগে শনিবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি জানান, সিজারের মাধ্যমে প্রসব করানোর চুক্তি থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের অজ্ঞাতে নার্স ও স্টাফদের দিয়ে নরমাল ডেলিভারি করানোর উদ্যোগ নেয়। প্রসূতিকে সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলিভারি কক্ষের বাইরে অপেক্ষায় রাখা হয়, যার ফলস্বরূপ মৃত সন্তানের জন্ম হয়।

সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, আল-রাজি হাসপাতালের কোনো বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছিল না এবং ডেলিভারি বা অপারেশন করার অনুমতিও ছিল না। দায়িত্বপ্রাপ্ত নার্সের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না এবং ঘটনার সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে দুই মাস সময় নিয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম-নীতির ব্যত্যয় ধরা পড়লে হাসপাতালটি সিলগালা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম