Dhaka ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ইতিহাস গড়লেন ‘বাঘা’ শরীফ নরসিংদীর শিবপুরে চলতি মৌসুমে বোরো ধানের নমুনা শস্য কর্তন উৎসবের উদ্বোধন ভূরুঙ্গামারীতে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন যুবকের মৃত্যু বেতবুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত কলেজ এর সার্বিক উন্নয়নের লক্ষ্যে অংশীদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আদমদীঘিতে নিখোঁজ মেয়েকে পেতে গৃহবধূকে চাপ; পরে সংঘবদ্ধ ধর্ষণ! মল্লিকেরবেড়ের জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় চট্টগ্রামের ল্যাবএইডে চিকিৎসায় অবহেলার কারণে ডাক্তারের ছেলের মৃ/ত্যু, এমন দাবী করছে তার পরিবার শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর, সম্পাদক ইমন

  • Reporter Name
  • সময়: ০৮:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫০ Time View

মোঃ মাইদুল ইসলাম,

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে শিগগিরই সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সাংবাদিক নির্যাতনমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি মাঠপর্যায়ে কাজ করবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এরপর দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শাখা কমিটি গঠন করে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত করা হয়।

সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে বাকি পদগুলো দ্রুত পূরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র নেতা, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা এবং মানবাধিকার কর্মীদের সম্পৃক্ত করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা
Tag :
জনপ্রিয় নিউজ

ইতিহাস গড়লেন ‘বাঘা’ শরীফ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর, সম্পাদক ইমন

সময়: ০৮:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মোঃ মাইদুল ইসলাম,

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে শিগগিরই সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সাংবাদিক নির্যাতনমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি মাঠপর্যায়ে কাজ করবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এরপর দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শাখা কমিটি গঠন করে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত করা হয়।

সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে বাকি পদগুলো দ্রুত পূরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র নেতা, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা এবং মানবাধিকার কর্মীদের সম্পৃক্ত করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত