Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন হরিনাকুন্ডুতে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ক সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি মুন্সীগঞ্জে নিম্নমানের পুরনো ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী গণ-অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান: সত্য, আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রাম শ্রীপুরে ৭৭৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মাদক আইনে মামলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সার্ককে পুনরুজ্জীবিত করতে আরও সক্রিয় হতে চায় বাংলাদেশ

  • Reporter Name
  • সময়: ০৯:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং সার্ককে আরও কার্যকর করতে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সংস্থাটির বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠকে এ অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সার্কের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সংস্থাটির বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে গোলাম সারওয়ার সার্কের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও সংস্থাটির নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। উন্নয়ন সহযোগীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

সার্কের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিদায়ী মহাসচিব। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশের প্রত্যাশা রয়েছে।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সার্ককে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশ ভবিষ্যতে সক্রিয় ভূমিকা রাখতে চায়।

এ জন্য নিয়মিত রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

গোলাম সারওয়ারের নেতৃত্বের প্রশংসা করে শামা ওবায়েদ বলেন, তার মেয়াদে সার্কের কার্যক্রমে যে গতি এসেছে, তা ভবিষ্যতেও ধরে রাখা প্রয়োজন। একই সঙ্গে পরবর্তী মহাসচিবের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সার্কের কার্যক্রম আরও এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা

সার্ককে পুনরুজ্জীবিত করতে আরও সক্রিয় হতে চায় বাংলাদেশ

সময়: ০৯:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং সার্ককে আরও কার্যকর করতে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সংস্থাটির বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠকে এ অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সার্কের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সংস্থাটির বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে গোলাম সারওয়ার সার্কের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও সংস্থাটির নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। উন্নয়ন সহযোগীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

সার্কের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিদায়ী মহাসচিব। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশের প্রত্যাশা রয়েছে।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সার্ককে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশ ভবিষ্যতে সক্রিয় ভূমিকা রাখতে চায়।

এ জন্য নিয়মিত রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

গোলাম সারওয়ারের নেতৃত্বের প্রশংসা করে শামা ওবায়েদ বলেন, তার মেয়াদে সার্কের কার্যক্রমে যে গতি এসেছে, তা ভবিষ্যতেও ধরে রাখা প্রয়োজন। একই সঙ্গে পরবর্তী মহাসচিবের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সার্কের কার্যক্রম আরও এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক