Dhaka ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, শ্রী সুমন সরদার আটক চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোহছেনা খাতুনের ইন্তেকাল হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিলেট বেতারে পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হলেন দিরাইয়ের মম পুরকায়স্থ

  • Reporter Name
  • সময়: ০৭:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৭১ Time View

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গর্ব, ঘাগটিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান মম পুরকায়স্থ সিলেট বেতারের স্থায়ী পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এই সাফল্যের খবরটি সিলেট বেতারের সঙ্গীত বিভাগের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার এবং অডিশন গ্রেডেশন নির্বাচনী কমিটির স্বাক্ষরিত চিঠিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন
খিলগাঁও থানা গত ২৭ অক্টোবর সিলেট বেতারের অডিশন অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতামূলক অডিশনে প্রায় ১৪ শত শিল্পী অংশগ্রহণ করেন। বিজ্ঞ বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে পরিবেশনার মূল্যায়নে মম পুরকায়স্থ চূড়ান্তভাবে পল্লীগীতির সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেন।

​ঘাগটিয়া গ্রামে ২০০২ সনে জন্মগ্রহণ করেন এই প্রতিশ্রুতিশীল শিল্পী।

​২০০৬ সন থেকে মম পুরকায়স্থ সঙ্গীতের পথে যাত্রা শুরু করেন। তাঁর প্রথম গানের ওস্তাদ আর অনুপ্রেরণার মূল উৎস ছিলেন তাঁরই বাবা মিন্টু পুরকায়স্থ। বাবার কাছেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি।

​একসময় হাওরের জেলা সুনামগঞ্জের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে তিনি নিয়মিত গান পরিবেশন করতেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রোগ্রামে গান করার পাশাপাশি বর্তমানে তিনি সঙ্গীতের মাধ্যমে সমাজসেবায়ও অগ্রণী ভূমিকা রাখছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি তাঁর নিজস্ব একটি সংগঠনও রয়েছে।

​সিলেট বেতারের সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মম পুরকায়স্থ তাঁর উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত তাড়াতাড়ি আমি তালিকাভুক্ত হতে পারব ভাবিনি। সম্মানিত বিচারকগণ আমার গান শুনে মূল্যায়ন করেছেন, আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ। এত বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। যার অনুপ্রেরণায় আমি আজকে এই অবস্থানে, তিনি হচ্ছেন আমার বাবা।”

​ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এই গুণী শিল্পী বলেন,​”সকলের সহযোগিতায় আগামীতে আরও ভালো কিছু উপহার দেব। গানের এলাকা, গুণীজনের এলাকা দিরাইয়ের মান আরও উন্নত করতে সদা চেষ্টা চালিয়ে যাব।”

আরও পড়ুনঃ  উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস

​মম পুরকায়স্থের এই সাফল্য তাঁর জন্মস্থান দিরাই উপজেলাসহ সমগ্র সুনামগঞ্জ জেলার জন্য এক বিশাল গৌরবের বিষয়। তাঁর ভক্ত এবং দিরাইয়ের সঙ্গীতপ্রেমী মহল তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন

সিলেট বেতারে পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হলেন দিরাইয়ের মম পুরকায়স্থ

সময়: ০৭:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গর্ব, ঘাগটিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান মম পুরকায়স্থ সিলেট বেতারের স্থায়ী পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এই সাফল্যের খবরটি সিলেট বেতারের সঙ্গীত বিভাগের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার এবং অডিশন গ্রেডেশন নির্বাচনী কমিটির স্বাক্ষরিত চিঠিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন
খিলগাঁও থানা গত ২৭ অক্টোবর সিলেট বেতারের অডিশন অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতামূলক অডিশনে প্রায় ১৪ শত শিল্পী অংশগ্রহণ করেন। বিজ্ঞ বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে পরিবেশনার মূল্যায়নে মম পুরকায়স্থ চূড়ান্তভাবে পল্লীগীতির সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেন।

​ঘাগটিয়া গ্রামে ২০০২ সনে জন্মগ্রহণ করেন এই প্রতিশ্রুতিশীল শিল্পী।

​২০০৬ সন থেকে মম পুরকায়স্থ সঙ্গীতের পথে যাত্রা শুরু করেন। তাঁর প্রথম গানের ওস্তাদ আর অনুপ্রেরণার মূল উৎস ছিলেন তাঁরই বাবা মিন্টু পুরকায়স্থ। বাবার কাছেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি।

​একসময় হাওরের জেলা সুনামগঞ্জের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে তিনি নিয়মিত গান পরিবেশন করতেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রোগ্রামে গান করার পাশাপাশি বর্তমানে তিনি সঙ্গীতের মাধ্যমে সমাজসেবায়ও অগ্রণী ভূমিকা রাখছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি তাঁর নিজস্ব একটি সংগঠনও রয়েছে।

​সিলেট বেতারের সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মম পুরকায়স্থ তাঁর উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত তাড়াতাড়ি আমি তালিকাভুক্ত হতে পারব ভাবিনি। সম্মানিত বিচারকগণ আমার গান শুনে মূল্যায়ন করেছেন, আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ। এত বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। যার অনুপ্রেরণায় আমি আজকে এই অবস্থানে, তিনি হচ্ছেন আমার বাবা।”

​ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এই গুণী শিল্পী বলেন,​”সকলের সহযোগিতায় আগামীতে আরও ভালো কিছু উপহার দেব। গানের এলাকা, গুণীজনের এলাকা দিরাইয়ের মান আরও উন্নত করতে সদা চেষ্টা চালিয়ে যাব।”

আরও পড়ুনঃ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান