
অলির মেলা
রফিকুল ইসলাম ভুলু
আল্লাহর অলি চুম্মা বাবা
স্বপ্ন অলি শিবির ছানা,
ভন্ড অলি জিন্দা বাবা
বেহেস্তের চাবিকাঠি জামায়াতের কারখানা।
এরা ধর্মের নামে বয়ান করে
কোরআন হাদিসের ব্যাখ্যা খানা,
জামায়াতে ইসলামী দলের নামে
মাওলানা মওদুদীর যতো খোয়াব নামা।
অলি অলি অলি
শুধুই অলির খেলা,
আসলে এরা সবাই
ইবলিশ শয়তানের চেলা।
খেতাবে বীর বিক্রম মুক্তিযোদ্ধা অলি বাবা
ক্ষমতার মোহে সখ্যতা রাজাকারের গলায় গলায়,
খুঁজলে পরে পাবে তাদের
অলি গলির মাঝে
ঘেউ ঘেউ সব কু-কু-রে-র মেলায়।
অলি অলি অলি
এরা সবাই আল্লাহর অলি, বাকিরা সব জাহান্নামের পথিক
সুযোগ পেলেই তাদের করবে বলী।
এরা সব শয়তানের চেলা
একসঙ্গে মিলাইছে মেলা
এবার তারা রাজনীতির নামে
খেলবে নরবলীর হোলি খেলা।
লেখক: রফিকুল ইসলাম ভুলু
প্রকাশের তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Reporter Name 




















