আহসান হাবিব, তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগরে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজিজনগর ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা। স্থানীয় ক্রীড়া সংগঠন কবি জসীম উদ্দীন সংসদ-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে টানটান উত্তেজনা।
শুক্রবার(২৪এপ্রিল)আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কবি জসীম উদ্দীন সংসদ, আজিজনগর এর আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়।
এই সমাপনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করবেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতেই এই বিশেষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আমরা চাই ফুটবলের মাধ্যমে সম্প্রীতির বন্ধন তৈরি করতে। আজকের ফাইনাল খেলাটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।
এসময়ে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি শফিকুল ইসলাম লাবু,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া,সাবেক ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান বাবলু মিয়া ৩নং সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকী,তেঁতুলিয়া সদর ইউপি এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ,তেঁতুলিয়া সদর ইউপি যুবদলের আহবায়ক এরশাদুল হক জুলফিকার আলী জুয়েল, নজরুল ইসলাম উপজেলা জাপা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন
উক্ত ফাইনাল খেলায় যে দু’টি দল অংশগ্রহণ করেছেন নিউমর্নিং স্পোর্টিং ক্লাব ভজনপুর বনাম জেনিফার স্পোর্টস,আজিজনগর। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।