
আজ শরীয়তপুরের বড়াইল মাদরাসা শরিয়তপুর'র ছাদ ঢালাই উপলক্ষে ইসলাহী মাহফিল
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের বড়াইল মাদরাসার ভবনের ছাদ ঢালাই উপলক্ষে আজ (বৃহস্পতিবার) এক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী মুশতাকুন্নবী কাসেমী (দা.বা.), মুহতামিম, মাদরাসায়ে ইসলামিয়া দারুল উলুম, সুধান্যপুর, কুমিল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাওলানা খন্দকার মহিউদ্দিন আহমদ (দা.বা.), সভাপতি, মাদরাসা পরিচালনা কমিটি।
বিশেষ বয়ান পেশ করবেন প্রখ্যাত ওয়ায়েজ মুফতী আব্দুর রহমান বেতাগী, খতিব মাওলানা কেফায়েতুল আল আজাদ এবং প্রিন্সিপাল মুফতী আবুজর হুসাইন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদরাসার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ফিফথ ফ্লোর ভবনের ছাদ ঢালাই উপলক্ষে এ ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, শুভানুধ্যায়ী ও ইসলামপ্রিয় জনসাধারণকে উপস্থিত থেকে দ্বীনি আলোচনা শ্রবণ এবং দোয়ায় অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আকরাম বিন আব্দুল হাই মুন্সী।
আয়োজক:
বডাইল মাদরাসা মসজিদ ও নূরানী গণকবরস্থান পরিচালনা কমিটি।