
এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার
প্রতি বছরের ন্যায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এরই অংশ হিসেবে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সকালে পর্যটন কমপ্লেক্স থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রতিযোগিতা শেষে জেলা জিমনেশিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা পরিষদে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদের এনেক্স ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম। এবারের ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক ইয়াছিন রানা সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মোঃ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মোঃ একরামুল রাহাত এবং ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার উল হক, জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, নাইপ্রু মারমা এবং বৈশালী চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল এবং রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।
আলোচনা সভা শেষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে লেখক ইয়াছিন রানা সোহেল, সেরা রিসোর্ট ক্যাটাগরিতে রাঙ্গাদ্বীপ, এবং সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী এবং ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।