
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের (আইপিজে উচ্চ বিদ্যালয়) পক্ষ থেকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ফরিদুল হক মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার ও গোলাম মোস্তফা। এছাড়া বক্তব্য দেন আইপিজে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, বিএনপি নেতা আনোয়ারুল হক পল্টু, দুলাল হোসেন, আবু তালেব দুলাল ও রুহুল আমিন সেন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, সাবেক যুবদল নেতা শাহিন ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকার, ছাত্রদল নেতা আবুল বাসার মারুফ, আহমেদ কাওছার দ্বীপসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, “আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়টি শত বছরের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। বিদ্যালয়টি সরকারি করার জন্য ইতিমধ্যে কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। আশা করা যাচ্ছে, খুব দ্রুত বিদ্যালয়টি সরকারি হয়ে যাবে।”