
নিজস্ব প্রতিবেদব: এই প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ একসাথে অংশগ্রহণ করছে “রূপা বুটিক হাউজ” এবং “ভেজাল নাই”। স্বত্তাধিকারী রুপা আহমেদ বলেন, হামদুলিল্লাহ, দীর্ঘদিনের পরিশ্রম, সততা ও গ্রাহকদের দোয়ার বরকতেই এই অর্জন সম্ভব হয়েছে।
রূপা বুটিক হাউজ ১৭ বছর ধরে এবং ভেজাল নাই ৬ বছর ধরে সুনামের সঙ্গে নিজ নিজ অবস্থান ধরে রেখে কাজ করে চলেছে। এই দীর্ঘ পথচলায় ক্রেতা, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়া সবসময় অনুপ্রেরণা হয়ে থেকেছে।
এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারিত স্টলে সুযোগ পাওয়াকে উদ্যোক্তা জীবনের একটি বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। এ জন্য BRCP-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নারী উদ্যোক্তা।
ওয়েব ফাউন্ডেশনের চেয়ারম্যান রুপা আহমেদ আরো বলেন, বাংলাদেশ সরকারের লোগোর অধীনে কাজ করার সুযোগ পাওয়া গর্ব ও ভালোবাসার বিষয়। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মহান আল্লাহ যেন সবসময় এই ক্ষুদ্র মানুষটিকে বিনয়ী ও মাটির মানুষ হিসেবে রাখেন।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ আগত সকল দর্শনার্থী, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের মেলায় এসে স্টল পরিদর্শনের জন্য মানবজীবন ডট কমের মাধ্আযমে আন্তরিক আমন্ত্রণ জানান।