মোহাম্মদ হাসিবুর রহমান, ঢাকা জেলা প্রতিনিধি
নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সাভার পৌর শ্রমিক দলের নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর মহাখালীতে আমান উল্লাহ আমানের নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে আমান উল্লাহ আমান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে সাভার পৌর শ্রমিক দলের নেতাকর্মীদের সবসময় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন।
তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ধারাবাহিকভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরিফ, সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রহিম, সহসভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার, আসলাম, মিজানুর রহমান ও মো. গাজী আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম সুমন ও মো. নজরুল ইসলাম খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা আমান উল্লাহ আমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে সাভারের শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।