মো: মারুফ,চট্টগ্রাম সিটি রির্পোটার ||ফটো চিত্রে, আপোষ জয়ধর
গতকাল ০৯ই জুলাই ২০২৬, বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৩০ প্যাকেট উন্নতমানের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আমাদের এই আয়োজনে উপস্থিত থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন শ্রদ্ধেয় ডাক্তার আব্বাস উদ্দিন স্যার। উনার উপস্থিতি আমাদের পুরো টিমকে আরও উৎসাহিত করেছে। আরও উপস্থিত ছিল মো: আরাফাত, ওয়াসিম উদ্দিন রানা ও মো: মারুফ।
এই মহৎ কাজে যারা আর্থিকভাবে এবং বিভিন্ন উপায়ে সহযোগিতা করেছেন—উনাদের সবার প্রতি জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া। 🤍
"আল্লাহ তাআলা আপনাদের সবার দান ও সহযোগিতা কবুল করুন এবং আপনাদের জীবনে ও উপার্জনে বরকত দান করুন। আমীন।"
মানুষ মানুষের জন্য—এই স্লোগানকে বুকে ধারণ করে মানবতার এই পথচলা ইনশাআল্লাহ সামনেও অব্যাহত থাকবে। আপনাদের সবার সহযোগিতা ও দোয়া আমাদের একান্ত কাম্য।