নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা এবং ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
২৫ নভেম্বর, মঙ্গলবার বিকেলে মাসিক মানবজীবন ডট কম ও ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট-এর উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরে, কবি সুফিয়া কামাল মিলনায়তনে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনার, সংবর্ধনা এবং ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় বিভিন্ন জেলা ও উপজেলার থেকে আগত ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে দেশবরেন্য ব্যক্তিদের মধ্যে দেশবরেন্য সম্মাননা ২৫ জনকে প্রদান করা হয়।

সংগঠনের উপদেষ্টা ও ঢাবির প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর হামিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী, অধ্যাপক ফেরদৌস আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তানু, জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারজানা করিম, ঢাকা ৭ আসনের এমপি পদপ্রার্থী হাজী মোহাম্মদ মনির হোসেন, উপস্থাপক এম আলমগীর, গৃহসূখন-এর চেয়ারম্যান রীমা জুলফিকার প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ টিভির রিপোর্টার নাসির উদ্দীন, মানবজীবন ডট কম-এর সম্পাদক ও সংগঠনের মহাসচিব ইমদাদুল হক তৈয়ব, এবং কোষাধ্যক্ষ আর কে মন্ডল।

আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার তুলে দেওয়া হয়।
আবু নাঈম রিপন নরসিংদী